বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কামব্যাক রানী!

কামব্যাক রানী!

ডেস্ক নিউজ:

সংসার ভাঙার গুঞ্জনে গত বছরের শুরুতে বেশ আলোচনায় ছিলেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। শোনা গিয়েছিল আদিত্য চোপড়ার সঙ্গে তুমুল ঝামেলা চলছিল তার। তবে বিষয়টি গুঞ্জন হিসেবেই উল্লেখ করে উড়িয়ে দিয়েছিলেন রানি। রোববার (২১ মার্চ) রানি মুখার্জির জন্মদিন। এবারের জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন রানি। তার নতুন সিনেমার নাম ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে।’ সিনেমাটি পরিচালনা করবেন অসিমা ছিব্বর।

সিনেমাটি প্রসঙ্গে রানি মুখার্জি ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘জন্মদিনে এর থেকে ভালো উপহার আর কিছু হতেই পারে ন। এই সিনেমার স্ক্রিপ্ট পড়েই উতলা হয়ে উঠেছিলাম। অপেক্ষায় ছিলাম কবে শুটিং শেষ করব। সেই সময় এসে গিয়েছে। আমি তো দারুণ এক্সাইটেড!’

জানা গেছে, মুম্বাই এবং নরওয়ের বিভিন্ন লোকেশনে চিত্রায়ণ হবে সিনেমাটির। একজন মা, একটি দেশের বিরুদ্ধে লড়াইয়ের গল্প তুলে ধরা হবে সিনেমায়। রানি আরো বলেন, ‘এরকম গল্প আগে কোনদিন দেখেনি বলিউড। তাই এই সিনেমার চিত্রনাট্য পড়ে নিজেকে আটকাতে পারিনি। একবার শুনেই হ্যাঁ করে দিয়েছি।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com