বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ডিমলায় অবাধে আসছে লোকজন,নিয়ন্ত্রনহীন ঈদ মার্কেট।

ডিমলায় অবাধে আসছে লোকজন,নিয়ন্ত্রনহীন ঈদ মার্কেট।

ডিমলায় অবাধে আসছে লোকজন, নিয়ন্ত্রনহীন ঈদ মার্কেট।দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুতে প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন নতুন রেকর্ড। ডিমলা উপজেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত ১৩ জন। পাশ্ববর্তী উপজেলা জলঢাকায় মোট আক্রান্ত ৮ জন ও মৃত্যু ১ জন, ডোমার উপজেলায় আক্রান্ত ৬ জন।এ নিয়ে তিন উপজেলায় করোনা আক্রান্তে ডিমলা উপজেলা এগিয়ে আছে।

তথ্য মতে, গত তিন সপ্তাহে ডিমলা থানা পুলিশের সহযোগীতায় দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় ১০ হাজারেরও অধিক কৃষি শ্রমিক প্রেরণ করা হয়েছে। শ্রমিকরা দেশের বিভিন্ন সংক্রমিত এলাকায় কাজ করছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন পোশাক শ্রমিক, কৃষি শ্রমিক সহ অনেকেই সংক্রমিত হয়ে ফিরছে নিজ নিজ এলাকায় বলে মনে করছেন স্থানীয় ও সচেতন মহল। প্রত্যহ সারারাত ডিমলা শহরের প্রধান সড়কে নিত্য নতুন মাইক্রো, পিকআপ, অটোইজি গাড়ী সহ ব্যাটারী চালিত ভ্যান গাড়ীতে অবাধে প্রবেশ করছে স্থানীয় ও বহিরাগত লোকজন।

ডিমলা সরকারী হাসপাতাল আবাসিক মেডিকেল অফিসার ডা. নিরঞ্জন কুমার রায় বলেন, ডিমলা উপজেলায় নমুনা পরীক্ষায় বাড়ছেই করোনা শনাক্তের হার যা পাশ্ববর্তী দুই উপজেলার চেয়ে সংখ্যায় প্রায় দ্বিগুন। ইতোমধ্যে ডিমলার হাট বাজারে ঈদ মুখো মানুষের প্রচন্ড ভিড় লক্ষ্য করেছি। যেখানে প্রায় ৯০% মানুষ স্বাস্থ্যবিধী মানছে না। আমরা সবাইকে শারিরীক দুরত্ব ও স্বাস্থ্যবিধী মেনে চলতে অনুরোধ জানাচ্ছি।

করোনার ঝুঁকি এড়াতে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় দিনরাত কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, দেশের স্বার্থে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও শপিং মল সীমিত পরিসরে খুলে দেওয়া হয়েছে। আমরা যতক্ষণ মাঠে থাকছি, ততক্ষণ সবাই আইন মানছেন। চলে এলেই যে যার মতো খুশি এলোমেলো ভাবে চলছেন। তিনি সবাইকে শারিরীক দুরত্ব ও স্বাস্থ্যবিধী মেনে চলতে আহবান জানিয়েছেন।

বিশিষ্টজনেরা মনে করছেন, যেভাবে আমরা দিন দিনন নিয়য়ন্ত্রহীন হয়ে পড়ছি, সামনে আমাদের জন্য খারাপ দিন অপেক্ষা করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com