সোমবার, ০৮ Jun ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ক্যাটরিনার নতুন রূপে মুগ্ধ হৃতিক

ক্যাটরিনার নতুন রূপে মুগ্ধ হৃতিক

ডেস্ক নিউজ:

শান্ত দুটো চোখ, হাওয়া লেগে গাল স্পর্শ করছে খোলা চুল। কখনও আনমনে গালে হাত দিয়ে বসে তিনি। কখনও ক্যামেরার সামনে ইচ্ছামতো অগোছালো পোজ। এ ভাবেই শুক্রবার নতুন ছবির নতুন লুক সামনে আনলেন ক্যাটরিনা কইফ। তা দেখে মুগ্ধ স্বয়ং ক্যাটরিনার নায়ক। হৃতিক রোশন ক্যাটরিনার পোস্টে লিখেছেন, ‘খুব সুন্দর’।

একসঙ্গে ছবি করার সূত্রেই বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে হৃতিক এবং ক্যাটরিনার। ২০১১ সালে ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ এবং ২০১৪ সালে ‘ব্যাং ব্যাং’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা। বক্স অফিসে সফল ২ ছবিই। দর্শকদেরও মনে ধরেছিল ক্যাট- হৃতিকের জুটি। ক্যাটরিনার ‘নতুন লুক’-এর পোস্টে হৃতিকের কমেন্ট দেখে অনেকেরই আন্দাজ, ফের একসঙ্গে পর্দায় দেখা যাবে তাঁদের। এ বিষয়ে যদিও ক্যাটরিনা এবং হৃতিক, দু’জনের মুখেই কুলুপ।

গত বৃহস্পতিবার ইনস্টাগ্রামে নতুন ছবির ঘোষণা করেন ক্যাটরিনা। নিজের একটি ছবি পোস্ট করে ক্যাটরিনা লিখেছিলেন, ‘নতুন দিন, নতুন হেয়ার কাট, নতুন ছবি’। তবে ছবির বিষয়ে কোনও তথ্য দেননি অভিনেত্রী। অন্য দিকে, ক্যাটরিনার ‘সূর্যবংশী’ মুক্তি পাচ্ছে আগামী ৩০ এপ্রিল। এই ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে দেখা যাবে অভিনেত্রীকে। প্রায় ১০ বছর পর অক্ষয়-ক্যাটরিনাকে বড়পর্দায় একসঙ্গে দেখতে মুখিয়ে বলিউড প্রেমীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com