বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারীতে দুর্বৃত্তরা কুপিয়ে খুন করল বৃদ্ধকে, বাড়িঘর ভাংচুর ও লুটপাট

বোয়ালমারীতে দুর্বৃত্তরা কুপিয়ে খুন করল বৃদ্ধকে, বাড়িঘর ভাংচুর ও লুটপাট

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের বোয়ালমারীতে আকমল শেখ (৫৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। বুধবার রাত ১০ টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামে নিহতের বাড়ির দুইশ গজ দূরে এ ঘটনা ঘটে। গ্রামটিতে এ নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। এর জের ধরে ৮-১০টি বাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, স্থানীয় আওয়ামীলীগের দুই গ্রুপের  মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এক গ্রুপের নেতৃত্ব দেন চতুল ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক মো. জামাল মাতুব্বর ও অপর গ্রুপের নেতৃত্বে দেন চতুল ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাসমত মাতুব্বর।

বুধবার বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে  হাসমত মাতুব্বরের লোকজন নৈশভোজ ও সাউন্ডবক্স বাজিয়ে গান বাজনার আয়োজন করে। ওই গ্রামের আহম্মদ শেখের ছেলে আকমল শেখ নৈশভোজ শেষে বাড়ি থেকে টাকা নিয়ে পার্শ্ববর্তী দোকানে সিগারেট কিনতে যায়। ফেরার পথে দুর্বৃত্তদের আক্রমণের শিকার হয়। দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে যায়। মারাত্মক আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গ্রামটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকলেও বৃহস্পতিবার কয়েকদফায় প্রায় ৮-১০টি বাড়িতে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এছাড়া একই পরিবারের বালাম শেখের ৩টি, আলম শেখের ৩টি এবং কালাম শেখের একটি গরু পোয়াইল গ্রামের জাসু ফকির, কিবরিয়া ফকির, উজ্জ্বল ও মিজানের নেতৃত্বে লুট করে। লুট করা গরুগুলোর মধ্যে ৪ টি গরু পার্শ্ববর্তী কলারন গ্রামের ইমমাদুলের ছেলে শহিদুল ও মোতালেবের ছেলে মিজান শেখের নিকট ১ লাখ ৩০ হাজার টাকায় বিক্রি করে বলে মিজান এবং শহিদুল পুলিশকে জানান। লুট হওয়া ওই ৪টি গরু মিজান ও শহিদুল ট্রাকে করে নেওয়ার সময় পৌরসভার ৫ নং ওয়ার্ডের শিবপুর গ্রামে স্থানীয় জনতার হাতে আটক হন। পরে লুট হওয়া গরু ক্রয় করার অপরাধে মিজান ও শহিদুলকে আটক করেছে বোয়ালমারী থানা পুলিশ ।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. কে এম মাহামুদ রহমান বলেন, ‘বুধবার রাত সাড়ে ১০টার দিকে লোকমানকে যখন হাসপাতালে আনা হয়, তখন আমরা তাকে মৃত পাই।’

নিহতের স্ত্রী লেকজান বেগম বলেন, ‘আকমল সেখ রাতে খাবার শেষে আমার নিকট থেকে ২০ টাকা নিয়ে বাড়ীর পাশের দোকানে বিড়ি কেনার উদ্দেশ্যে গেলে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। কে বা কারা করেছে জানি না।

বোয়ালমারী থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, ‘ঊর্ধতন কর্মকর্তাসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com