সোমবার, ০৮ Jun ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ফেসবুকে নোংরা মন্তব্যর শিকার অভিনেত্রী এভ্রিল

ফেসবুকে নোংরা মন্তব্যর শিকার অভিনেত্রী এভ্রিল

ডেস্ক নিউজ:

২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন জান্নাতুল নাঈম এভ্রিল। এ প্রতিযোগিতায় তথ্য গোপনের অভিযোগে বিজয়ীর মুকুট হারান তিনি। তারপর নানা সময় নানা বিষয়ে বিতর্কের জন্ম দেন ছোট পর্দার এই অভিনেত্রী।
এদিকে কয়েকটি স্থিরচিত্র এভ্রিল তার ফেসবুক পেজে পোস্ট করে নতুন করে আলোচনার জন্ম দিলেন। ছবিগুলো গতকাল (১৭ মার্চ) পোস্ট করেন তিনি। একটি ছবিতে দেখা যায়—তার পরনে সাদা রঙের টপস ও হলুদ-সাদা রঙের স্কার্ট। আবেদনময়ী ভঙ্গিতে নেটদুনিয়ায় নজর কেড়েছেন এই অভিনেত্রী। ক্যাশপনে লিখেছেন—‘হঠাৎ এত বেখেয়ালি, বেহিসেবি? অল্প-স্বল্প প্রেমে, তুমিও পডড়েছো নাকি?’
এসব ছবি পোস্ট করার পর থেকে লাইক কমেন্টেসে ভেসে যাচ্ছেন এভ্রিল। ১৫ ঘণ্টায় এতে রিঅ্যাক্ট পড়েছে ১৪ হাজার আর মন্তব্য ১ হাজার ৭০০। অনেকে ইতিবাচক মন্তব্য করলেও অধিংকাংশ নেটিজেন নেতিবাচকভাবে তার সমালোচনা করছেন।
সায়মা নামে একজন লিখেছেন—‘প্যান্ট তো খুলে যাইতেছে, বলি সে খেয়াল কি আছে নাকি গ্যাছে।’ আরেকজন লিখেছেন, ‘জোড়া-তালি মারা জামা কাপড় আর কতদিন পরবেন, এবার একটু ভালো কাপড় পরেন।’ সোহেল নামে একজন লিখেছেন, ‘এটুকু পরার দরকার কি ছিল বরং খুলে নাও।’ অনেকে কুরুচিপূর্ণ স্থিরচিত্র পোস্ট করেও মন্তব্য করেছেন। অধিকাংশ মন্তব্যের শব্দ চয়ন এতটাই নোংরা যে, তা প্রকাশ করার মতো নয়।
এবারই প্রথম নয়, এর আগেও ইনস্টাগ্রামে আবেদনময়ী একটি ভিডিও পোস্ট করে সমালোচনার মুখে পড়েছিলেন এভ্রিল। ভিডিওতে দেখা যায়—খোলামেলা পোশাক পরে ইংরেজি একটি গানের তালে নাচছেন তিনি। এ নিয়েও নেটিজেনরা নানারকম মন্তব্য করেন। কিছুদিন আগে সুইম স্যুট পরেও সমালোচনার মুখে পড়েন এই অভিনেত্রী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com