বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
করোনা ভাইরাসঃ শিবচরে বুধবার থেকে জোন ভিত্তিক লকডাউন শুরু – সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান চীফ হুইপের

করোনা ভাইরাসঃ শিবচরে বুধবার থেকে জোন ভিত্তিক লকডাউন শুরু – সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান চীফ হুইপের

বুধবার থেকে আবারো মাদারীপুরের শিবচরে জোন ভিত্তিক লকডাউন শুরু হতে যাচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমন অনুসারে স্বাস্থ্য বিভাগ রেডজোনে পৌরসভার ৩ ওয়ার্ডসহ ৯ ইউনিয়ন, ইয়েলোতে ৪ ইউনিয়ন ও গ্রীনে ৭ ইউনিয়ন অর্ন্তভূক্ত করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ও চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী সবাইকে স্বাস্থ্য বিধি মেনে সতর্কতা মানার আহবান জানিয়েছেন।

জানা যায়, করোনা ভাইরাসের প্রার্দুভাব নতুন করে বেড়ে যাওয়ায় শিবচরে রেডজোন অর্ন্তভূক্ত পৌরসভার ৩টি ওয়ার্ডসহ ৯ ইউনিয়নে পূর্নাঙ্গ রুপে লকডাউন বুধবার থেকে কার্যকর হতে যাচ্ছে। এছাড়াও পৌরসভার ৩নং ওয়ার্ডে মঙ্গলবার নতুন করে এক ওষুধ ব্যবসায়ী সংক্রমিত হওয়ায় রেড জোন বিস্তৃতি পেতে পারে। পৌরসভার ১,৪ ও ৫ নং ওয়ার্ড রেড জোন ভুক্ত বাকি ইউনিয়নগুলো হচ্ছে শিবচর, দ্বিতীয়খন্ড, বহেরাতলা দক্ষিন, বাশকান্দি, ভদ্রাসন, কাদিরপুর, মাদবরচর ও পাচ্চর।

ইয়েলো জোন ৪ ইউনিয়ন বহেরাতলা উত্তর, উমেদপুর, চরজানাজাত ও কুতুবপুর। গ্রীন জোন ৭ ইউনিয়ন হলো দত্তপাড়া, শিরুয়াইল, নিলখী, সন্ন্যাসীরচর, বন্দরখোলা, কাঠালবাড়ি, ভান্ডারীকান্দি। রেড জোনে নিত্যপ্রয়োজনীয় দোকান ও ব্যাংক ৮টা থেকে ১২ টা পর্যন্ত খোলা ছাড়া সকল দোকান ৩০ জুন পর্যন্ত বন্ধ থাকবে। ইয়োলো জোন অর্ন্তভূক্ত ইউনিয়নগুলোতে নিত্যপ্রয়োজনীয় দোকান ও ব্যাংক ৮টা থেকে ২ টা পর্যন্ত খোলা ছাড়া সকল দোকান ৩০ জুন পর্যন্ত বন্ধ থাকবে।

গ্রীন জোনে পূর্বের স্বাস্থ্য বিধি অনুসরন করে সকল দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকবে। রেড ও ইয়োলো জোনভূক্ত এলাকায় যানবাহন কঠোরভাবে নিয়ন্ত্রন করা হবে। একজনের বসবাসকারীরা অন্য জোনে প্রবেশে বিধি নিষেধ আরোপ করা হয়েছে। মঙ্গলবার সকালে এ সংক্রান্ত এক সভা শিবচর উপজেলা পরিষদে অনুষ্ঠিত হয়। সভায় পৌর মেয়র আওলাদ হোসেন খান, সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিম, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন খানসহ যুবলীগ, ছাত্রলীগ, প্রেসক্লাব ও বনিক সমিতির নির্ধারিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসান বলেন, করোনা ভাইরাসের সংক্রমন রোধে বুধবার থেকে শিবচরে জোন ভিত্তিক লকডাউন শুরু হবে। লকডাউন বাস্তবায়নে প্রশাসন, জনপ্রতিনিধি, আওয়ামীলীগ নেতৃবৃন্দ সম্মিলিতভাবে কাজ করবে।চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী মুঠোফোনে বলেন, করোনা ভাইরাসের সংক্রমন এড়াতে সবাইকে স্বাস্থ্য বিধি মেনে সতর্কতার সাথে প্রশাসনের নির্দেশনা মেনে চলার অনুরোধ রইলো ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com