বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
করোনা; ঝিনাইদহ ২ টার পর দোকানপাট বন্ধ ঘোষনার পরেও বৈডাঙ্গা পশুহাটে শত শত লোক সমাগম, চলছে রমরমা বেঁচা-কেনা! নিস্তব্ধ জেলা প্রশাসন!

করোনা; ঝিনাইদহ ২ টার পর দোকানপাট বন্ধ ঘোষনার পরেও বৈডাঙ্গা পশুহাটে শত শত লোক সমাগম, চলছে রমরমা বেঁচা-কেনা! নিস্তব্ধ জেলা প্রশাসন!

স্তব্ধ নিরব পুরো পৃথিবী এখন মহামারি করোনা ভাইরাসের ভয়ে, বাংলাদেশেও একই অবস্থা, ৬৪ জেলার মধ্যে গ্রিন জোন হিসাবে চিন্হিত করা হয়েছিল,কিন্ত তারপর ঝিনাইদহে আক্রান্তর সংখ্যা দিন দিন জেনো বেড়েই চলেছে, ঝিনাইদহ জেলা প্রশাসকের নির্দেশে জেলা covide 19 এর কমিটির আদেশ ক্রমে জেলায় ২ টার পর সকল দোকান পাট বন্ধ রাখতে বলা হয়েছে,দোকান পাট বন্ধ হলেও পশু হাট সচল রয়েছে।মহামারি করোনার মধ্যেও ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গার পশুহাটে শত শত মানুষ চলছে রমরমা বেঁচা-কেনা।

সারা পৃথিবী যখন স্তব্ধ নিরব করোনার ভয়ে মানুষ নির্বাক বার বার বলা হচ্ছে আপনারা অযথা অপ্রয়োজনে ঘরের বাইরে জাবেন না। কিন্ত মানুষ কি আর কার কথা শুনে, সব সচেতনতা বার্তা উপেক্ষা করে মানুষ ঠিকই অযথা অপ্রয়োজনে ঘরের বাইরে আর সব বাধা উপেক্ষা করে দেশের এই ক্লান্তিলগ্নে পশুর হাট বসিয়েছে ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা বাজারে। ১৬ জুন মঙ্গলবার সকাল ১০টা থেকে এলাকার কিছু প্রভাবশালির সহযোগিতায় এই পশুহাট বসানো হয় এলাকার সচেতন মহল মনে করে এই ক্লান্তিলগ্নে পশুহাট টি না বসালে হতো, কারন বর্তমান সরকারের নির্দেশ মোতাবেক দেশের আইনশৃঙ্খলা বাহিনী নিরলসভাবে মাঠে কাজ করে যাচ্ছে মানুষকে সচেতন করতে কিন্ত আমরা সেই নির্দেশনা উপেক্ষা করে আমাদের বিপদ ডেকে নিয়ে আসছি।

এ বিষয়ে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ বদরুদ্দোজা শুভ বলেন হাট বারে একটু সময় বাড়িয়ে দেওয়া হয়েছে তবে সামাজিক দুরত্ত বজায় রেখে জন-সমাগম এরিয়ে কেনা-বেঁচা সীমিত আকারে করতে পারে তবে কেউ সামাজিক দুরুত্ব বা মাক্স ব্যবহার না করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পশু হাটে গিয়ে দেখা যায় সামাজিক দুরুত্ব না মেনেই মুখে মাক্স ব্যবহার না করে জনসমাগম করে ছাগল-গরু ক্রয়-বিক্রয় করা হচ্ছে।

এলাকার সচেতন মহল মনে করেন ঝিনাইদহ এই লোক ডাউন দেওয়ার কতটুকু সুফল পাবে ঝিনাইদহ বাসি সেটি আমাদের জানা নাই কারন২ টার পর দোকান দোকান পাট বন্ধ রেখে পশু হাট চলতে দিলে আমাদের ভালোর চেয়ে মন্দই বেশি হবে, কারন পশু হাটে বিভিন্ন এলাকা থেকে আসা ব্যাক্তিদের করোনা আক্রান্ত হয়ে থাকে সেটা কেউ জানতে পারবে না, এইরকম ভিন্ন লক ডাউন ঝিনাইদহ বাসি চায় না। বৈডাঙ্গা এলাকাবাসি এসব হাট অতিদ্রুত বন্ধে জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com