বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ফারুকের শারীরিক অবস্থার উন্নতি

ফারুকের শারীরিক অবস্থার উন্নতি

ডেস্ক নিউজ:

চলচ্চিত্র অভিনেতা ও ঢাকা-১৭ আসনের এমপি আকবর হোসেন পাঠান ফারুকের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি বর্তমানে সুস্থ আছেন বলে জানিয়েছেন তার স্ত্রী ফারহানা পাঠান। শনিবার (১৩ মার্চ) রাতে সিঙ্গাপুর থেকে এক খুদেবার্তায় তার স্ত্রী সুস্থতার খবর নিশ্চিত করে বলেন, ‘ফারুক এখন সুস্থ আছে, দোয়া করবেন।’

এর আগে শনিবার (১৩ মার্চ) হঠাৎ করে সিঙ্গাপুরে অসুস্থ হয়ে পড়েন মিয়া ভাইখ্যাত চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক। জরুরি ভিত্তিতে তাকে আইসিইউতে নেওয়া হয় বলে জানান তার ভাতিজি ভাতিজি আসমা পাঠান রুম্পা।

তিনি জানান, ৪ মার্চ থেকে সিঙ্গাপুরে রয়েছেন ফারুক। নিয়মিত চেকআপের জন্যই সেখানে গিয়েছিলেন। সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু শনিবার (১৩ মার্চ) সকালে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে দ্রুত তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে তিনি এখন চিকিৎসকের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছেন।

চাচার জন্য দোয়া চেয়ে তিনি বলেন, ‘তার সঙ্গে এখন কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না। এমনকি ফোনেও তার কথা বলা নিষেধ।’

গত বছর অক্টোবর মাসের শেষের দিকে সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফেরেন ফারুক। তারপর থেকে তিনি সুস্থ ছিলেন। চিকিৎসকরা আগেই বলেছিলেন, বেশকিছু শারীরিক জটিলতা থাকায় এই অভিনেতার অসুস্থতা বাড়তে পারে। সে জন্য তিন মাস পরপর রুটিন চেকআপ করাতে হবে তাকে।

১৯৪৮ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন ফারুক। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষেক হয়েছিলে তার। বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় এ অভিনেতা বর্তমানে ঢাকা-১৭ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছেন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com