সোমবার, ০৮ Jun ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ওয়েব সিরিজে সিক্স হাকাবে জাফনাহ সুবাইতা হাসান”

ওয়েব সিরিজে সিক্স হাকাবে জাফনাহ সুবাইতা হাসান”

শান্ত শান:

হাটি হাটি পা-পা করে এগিয়ে যাচ্ছে সুবাইতা। এরই মাঝে দেশ সেরা সব নামীদামী নির্মাতাদের পরিচালনায় বিভিন্ন বিজ্ঞাপন চিত্রে অভিনয় করে ফেলেছে এই ক্ষুদে অভিনেত্রী। পাশাপাশি সমানতালে চলছে বিভিন্ন ফ্যাশন হাউজগুলোর ফটোশুট। সামনে পবিত্র ঈদুল ফিতর আসছে তাই সুবাইতার ব্যস্ততা অনেক এমনটাই বলছিলেন শিশুশিল্পী সুবাইতার মা। তিনি জানান ছোটবেলা থেকেই মেয়ে খুব লক্ষ্মী, যত কাজই করুক কিন্তু পড়াশোনায় ও খুব ভালো। মন দিয়ে সব কথা শোনে। পরিচালকরা একটি দৃশ্য যখনই বুঝিয়ে দেন ও খুব তাড়াতাড়ি বিষয়টি বুঝতে পারে।

এবার তারই ধারাবাহিকতায় এলবিসি মিডিয়ার প্রযোজনায় “সিক্স” নামের ছয় পর্বের ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছে সুবাইতা। এ নিয়ে খুব খুশি সে, কারণ তার পছন্দের সব অভিনেতা অভিনেত্রীদের সাথে অভিনয় করতে যাচ্ছে। সুবাইতা জানায় এখানে সে ইফতেখার আহমেদ ফাহমির মেয়ের চরিত্রে অভিনয় করতে যাচ্ছে, সংগে আছেন দেশ সেরা সুপার মডেল এবং অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। সুবাইতার সাথে কথা বলে জানা যায় মৌ আন্টি আর ফাহমি আঙ্কেলের সাথে একই ফ্রেমে কাজ করাটা তার জন্য খুবই আনন্দের। ওয়েব সিরিজটি পরিচালনা করছেন তানিম পারভেজ। এতে আরও অভিনয় করবেন তারিক আনাম খান, অপর্না ঘোষ, ইয়াশ রোহান, অশোক ব্যাপারী প্রমুখ। ওয়েব সিরিজটি যে কোন একটি ওটিটি প্লাটফর্মে দেখা যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com