বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
এবার হয়ত বরফ গলবে

এবার হয়ত বরফ গলবে

শান্ত শান:

শুরু থেকেই আলোচনায় দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘তুমি আছো তুমি নেই’ সিনেমাটি। দুইবার নায়ক বদল করে আসিফ ইমরোজ ও দীঘিকে নিয়ে সিনেমাটি শেষ করেন তিনি। ১২ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘তুমি আছো তুমি নেই’। এরই মধ্যে বিপরীতমুখী অবস্থানে সিনেমাটির নির্মাতা ঝন্টু ও নায়িকা চরিত্রের অভিনেত্রী দীঘি।

৮ মার্চ প্রকাশিত এক ভিডিও সাক্ষাৎকারে দীঘির বিরুদ্ধে মানহানি মামলার হুমকি দিয়েছেন পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। বলেছেন, ‘আজকে কালকের মধ্যে হাইকোর্ট থেকে ওর কাছে উকিল নোটিশ চলে যাবে। আমি ওকে ছাড়ব না।’

ঝন্টুর অভিযোগ, নায়িকা হয়েও দীঘি ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার সমালোচনা করেছেন।

নির্মাতা ঝন্টুর হুমকির বিষয়ে জানতে মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে তার ব্যক্তিগত নাম্বারে একাধিকবার ফোন করে পাওয়া যায়নি তাকে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভয়েস ম্যাসেজ পাঠান এ অভিনেত্রী।

সেখানে তিনি বলেন, আমি আসলে বাইরে আছি, তাই ফোনটা রিসিভ করতে পারছি না। ঝন্টু আংকেল আমার ওপর কেন এতো রাগ করেছেন, সেটা আমি জানি না। আমি এমন কোন স্টেটমেন্ট বা মন্তব্য করিনি যে, উনি আমার নামে মামলা করতে চাইবেন। উনি আমার গুরুজন। আমার কাছে অনেক সম্মানের একজন মানুষ। আমি যদি কোনোভাবে, কোনো কথায় উনাকে দুঃখ দিয়ে থাকে তাহলে আমি তাকে ‘সরি’ বলছি।

দীঘি আরো বলেন, আমি মনে করি না, আমি এরকম কিছু করেছি যে আমার বিরুদ্ধে উনি এভাবে বলবেন। উনি অনেক বড় মানুষ, গুণী মানুষ তাই আমি উনাকে ‘সরি’ বলে দিচ্ছি। এবার দেখার পালা ঢাকাই চলচ্চিত্রের বর্ষীয়ান গুনী পরিচালক দেলায়ার জাহান ঝন্টুর প্রতিক্রিয়া কি হয়। তবে চলচ্চিত্র জগতের অনেকেই মনে করেন দেলায়ার জাহান ঝন্টু খুব দিলখোলা মানুষ তিনি হয়ত চট করেই রেগে যান আবার স্নেহ বসল হয়ে খুব দ্রুতই তিনি অনুজদের ক্ষমা করে দেন। এবারো হয়ত তাই হবে।

শিশুশিল্পী হিসেবে ঢাকাই সিনেমায় অভিষেক হয়েছিল দীঘির। কাজী হায়াৎ পরিচালিত ‘কাবুলীওয়ালা’ সিনেমায় অভিনয় করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি। শিশুশিল্পী হিসেবে মোট ৩০টি সিনেমায় অভিনয় করেছেন দীঘি। মাঝে পড়াশোনার জন্য আট বছর বিরতি নিয়েছিলেন এ অভিনেত্রী। বিরতি কাটিয়ে নায়িকা হিসেবে ফিরেছেন তিনি। অভিনয় করেছেন ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ও ‘তুমি আছো তুমি নেই’ সিনেমাতে। এছাড়া ‘বঙ্গবন্ধু’ বায়োপিক এবং ‘শেষ চিঠি’ ওয়েব ফিল্মে দেখা যাবে তাকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com