বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
একসঙ্গে দুই গ্লামার কুইন বিদ্যা সিনহা মিম ও নুসরাত ফারিয়া

একসঙ্গে দুই গ্লামার কুইন বিদ্যা সিনহা মিম ও নুসরাত ফারিয়া

শান্ত শান:

ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই গ্লামার কুইন বিদ্যা সিনহা মিম ও নুসরাত ফারিয়া। একজন লাক্স তারকা হিসেবে ক্যারিয়ার শুরু করে সিনেমায় পেয়েছেন সাফল্য। মিম জয় করেছেন সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

অন্যজন নুসরাত ফারিয়া ক্যারিয়ার শুরু করেছিলেন মডেলিং ও উপস্থাপনা দিয়ে। এরপর নিয়মিত হয়েছেন সিনেমায়। দুই বাংলাতেই সিনেমা করে পেয়েছেন ব্যবসায়িক সাফল্য। কাজ করছেন তিনি ‘বঙ্গবন্ধু’ সিনেমাতেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে।
তবে এই দুজনকে কখনোই একসঙ্গে দেখা যায়নি। এবার সেই সুযোগ হচ্ছে। দুজনে হাজির হচ্ছেন এক মঞ্চ মাতাতে। তারা পারফর্ম করবেন ‘উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড অ্যান্ড এক্সপো ২০২১’ শীর্ষক অনুষ্ঠানে। আগামী ১২ও ১৩ মার্চ রাজধানীর ওয়েস্টিন হোটেলের বল রুমে অনুষ্ঠিত হতে যাচ্ছে এটি।

আয়োজক উইমনে লিডারশিপ করপোরেশন (ডাব্লিউ এলসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
সেখানে বলা হয়েছে ১২ তারিখের অনুষ্ঠানে অ্যাওয়ার্ড প্রদানের পাশাপাশি লাক্স তারকা বিদ্যা সিনহা মিম ও নুসরাত ফারিয়া নাচে অংশ নেবেন। সেইসঙ্গে থাকবে কনার গান, জমকালো ফ্যাশন শো সহ অনেক চমক।
এছাড়া মূল অনুষ্ঠান উদ্বোধন করবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং বর্তমান শিক্ষামন্ত্রী এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা: দীপু মনি ভার্চুয়ালে যোগ দেবেন। মূল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিজিএমইএ-এর সভাপতি এবং মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক, মৌলভীবাজার ৩ আসনের সাবেক এমপি সৈয়দা সায়েরা মহসিন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ওরাকল কর্পোরেশনের কান্ট্রি ম্যানেজার রুবাবা দৌলাসহ আরও অনেক অতিথি উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানটির আয়োজক উইমনে লিডারশিপ করপোরেশন (ডাব্লিউ এলসি)-এর প্রেসিডেন্ট মারিয়া মৃত্তিক, ডিজিটাইকনের কর্ণধার নাবিলা করিমসহ আরও অনেকেই অনুষ্ঠানটি পরিচালনার সঙ্গে থাকবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com