সোমবার, ০৮ Jun ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
দীঘির প্রথম ছবিতে দর্শক হতাশ

দীঘির প্রথম ছবিতে দর্শক হতাশ

ডেস্ক নিউজ:

দীঘি অভিনীত নতুন ছবি ‘তুমি আছো তুমি নেই’-এর ট্রেলার প্রকাশ হয়েছে গত বৃহস্পতিবার। ছবিটি নির্মাণ করছেন গুণী নির্মাতা দেলোয়ার হোসেন ঝন্টু। এর ট্রেলার প্রকাশের পরই ছবিটি ঘিরে চলছে সমালোচনা। অভিযোগ- মানহীন গল্প ও নির্মাণের অদক্ষতার। সেসঙ্গে শিশুশিল্পী থেকে নায়িকা হওয়া দীঘিকে নিয়েও হচ্ছে সমালোচনা। হতাশ হয়েছেন তার ভক্তরাও।

সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে ছবির একটি গানের দৃশ্য নিয়ে। যেখানে দেখা যাচ্ছে, শাড়ি পড়ে মাইক্রোফোন হাতে গান গাইছেন দীঘি। সেই দৃশ্যে দীঘির হাতে বাস্তবে কোনো মাইক্রোফোনই নেই। তিনি যা ধরে আছেন সেটি একটি প্লাস্টিকের বোতলের ওপর কালো কস্টেপ মেরে তৈরি করা।

এই দৃশ্যের স্ক্রিনশট এরই মধ্যে ফেসবুকে ভাইরাল, সঙ্গে এর ভিডিও। আর যে গানে দীঘি অভিনয় করেছেন সেটিও নকলের অভিযোগ আনা হয়েছে। এর সুর নব্বই দশকের সুপারহিট হিন্দি ছবি ‘দিল’র ‘নিদ নাহি আয়ে’ গানের হুবহু কপি।
‘তুমি আছো তুমি নেই’ ছবির যাত্রা শুরু হয় সমালোচনা দিয়ে। শুরুতে নায়ক নির্বাচন নিয়ে অনেক জলঘোলা হয়। প্রথমে এর নায়ক ছিলেন বাপ্পী, পরে আসেন সাইমন। তিনিও সরে দাঁড়ালে যুক্ত হন আসিফ ইমরোজ। তার বিপরীতেই দেখা যাবে দীঘিকে। এতে আছেন আরও এক নায়িকা সিমি। এছাড়াও অভিনয় করেছেন অমিত হাসান, সুব্রতসহ অনেকে। আগামী ১২ মার্চ ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com