বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
Netflix’এর হাত ধরে ওয়েব দুনিয়ায় পা মাধুরীর, আসছে একাধিক নতুন প্রজেক্ট

Netflix’এর হাত ধরে ওয়েব দুনিয়ায় পা মাধুরীর, আসছে একাধিক নতুন প্রজেক্ট

ডেস্ক নিউজ:

একগুচ্ছ প্রজেক্টের ঘোষণা করল স্ট্রিমিং জায়েন্ট নেটফ্লিক্স (Netflix)। আর তাতে রয়েছে তারকাদের সমাহার। একদিকে ওয়েব দুনিয়ায় ডেবিউ করলেন মাধুরী দীক্ষিত (Madhuri Dixit Nene), অন্যদিকে পরমব্রত চট্টোপাধ্যায় ও রবিনা ট্যান্ডনের সিরিজের ঝলকও এল প্রকাশ্যে।

ফাইন্ডিং অনামিকা’য় অভিনয় করছেন মাধুরী। সঙ্গে রয়েছেন সঞ্জয় কাপুর, মানব কউল। বিজয় নাম্বিয়ার ও করিশ্মা কোহলি পরিচালনা করেছেন প্রজেক্টটি। কিছুদিন আগেই রবিনা ট্যান্ডনের (Raveena Tandon) সঙ্গে শুটিংয়ের ছবি শেয়ার করেছিলেন পরমব্রত (Parambrata Chatterjee)। এতদিনে প্রজেক্টের নাম জানা গেল। ‘আরণ্যক’ পরিচালনা করেছেন বিনয় ওয়েইকুল।

আসন্ন সোমবার নেটফ্লিক্সে দেখা যাবে অলঙ্কৃতা শ্রীবাস্তব ও বর্ণিলা চট্টোপাধ্যায় পরিচালিত ‘বম্বে বেগমস’। তাতে রয়েছেন পূজা ভাট (Pooja Bhatt), সাহানা গোস্বামী, অম্রুতা সুভাষ, রাহুল বসু, বিবেক গোমবের। আর মাধবন ও সুরভীন চাওলাকে দেখা যাবে ‘ডিকাপলড’-এ (Decoupled)। ‘ডেলহি ক্রাইম সিজন ২’ (Delhi Crime Season 2) নিয়ে ফিরছেন শেফালি শাহ, রসিকা দুগ্গল, রাজেশ তৈলঙ্গ। ‘ফিলস লাইক ইশক’-এর (Feels Like Ishq) অন্যতম পরিচালক তাহিরা কশ্যপ। তাতে দেখা যাবে রাধিকা মদন, অমল পরাশরকে। ‘জামতারা সবকা নম্বর আয়েগা সিজন ২’-ও এবছর নেটফ্লিক্সে দেখা যাবে। থাকছেন জিতেন্দ্র কুমার, আলম খান অভিনীত ‘কোটা ফ্যাক্টরি সিজন ২’ (Kota Factory Season 2)। মিথিলা পালকর ও ধ্রুব সেহগল জুটিকে আবারও দেখা যাবে ‘লিটল থিংস সিজন ৪’ (Little Things Season 4) সিরিজে। সাক্ষী তনওয়ার অভিনয় করেছেন ‘মাই’ প্রজেক্টে। থাকছে ‘মাসাবা মাসাবা সিজন ২’ ও ‘মিসম্যাচড সিজন ২’। মনোজ বাজপেয়ী, গজরাজ রাও, কে কে মেনন, আলি ফজল, হর্ষবর্ধন কাপুর, রাধিকা মদন অভিনীত ‘রে’র অন্যতম পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এছাড়াও থাকছে ‘শি সিজন ২’ এবং ‘ইয়ে কালি কালি আঁখে’ সিরিজ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com