সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
সফট লোন বিতরণের কার্যক্রম শুরু হয়েছে কুবিতে

সফট লোন বিতরণের কার্যক্রম শুরু হয়েছে কুবিতে

আসাদুজ্জামান রাব্বি, কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের অনলাইন কার্যক্রম পরিচালনার লক্ষ্যে এন্ড্রয়েড /স্মার্ট ফোন কেনার জন্য সফট লোন দেওয়ার কথা ছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি)। এবার সেই লোন হাতে পেতে যাচ্ছে শিক্ষার্থীরা।

আজ বুধবার (৩ মার্চ) রেজিস্টার ( অতিরিক্ত দায়িত্ব) ড. মোঃ আবু তাহের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সফট লোন বন্টনের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃক ৬৮৪ জন শিক্ষার্থীর একটি তালিকা তৈরি করা হয়েছে এবং উক্ত ঋণের অর্থ প্রত্যেককে অনধিক ৮০০০/- টাকা A/C Payee চেক এর মাধ্যমে শর্ত সাপেক্ষে বিতরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,ঋণ গ্রহনে আগ্রহী তালিকাভুক্ত শিক্ষার্থীদের আগামী ১৫ ই মার্চ ২০২১ এর মধ্যে সংযুক্ত চেক প্রাপ্তির আবেদন ফরমে বিভাগীয় প্রধানের মাধ্যমে আবেদন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ‘সুদবিহীন এই ঋণের অর্থ সংশ্লিষ্ট শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় খােলার পর কিংবা অধ্যয়নকালীন সময়ে ৪টি সমান কিস্তিতে বা এককালীন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট হিসাবে জমা/পরিশােধ করতে হবে। ঋণের সম্পূর্ণ অর্থ ফেরত না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষার্থীর নামে কোন ট্রান্সক্রিপ্ট ও সাময়িক/মূল সনদ ইস্যু করা হবে না।’

প্রসঙ্গত, স্মার্টফোন ক্রয়ের ভাউচারটি সংশ্লিষ্ট শিক্ষার্থীকে স্ব স্ব বিভাগীয় প্রধান/ইনস্টিটিউটের পরিচালকের মাধ্যমে চেক গ্রহনের পর ১০ কার্য দিবসের মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সফটলোন অনুমোদন কমিটির সদস্য-সচিব বরাবর জমা দিতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com