বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের আয়োজনে ‘সাংবাদিকতায় নিউ মিডিয়া` বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের আয়োজনে ‘সাংবাদিকতায় নিউ মিডিয়া` বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার-

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের  আয়োজনে ‘সাংবাদিকতায় নিউ মিডিয়া` বিষয়ক সেমিনার  অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৪ই মে(মঙ্গলবার)সকাল ১০.৩০টায় স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের  সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে কনফারেন্স রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও গণযোগাযোগ ও সাংবাদিকতা অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী আব্দুল মান্নান।এছাড়া অতিথি হিসেবে ছিলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক ফোরামের কনভেনর ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মোশারফ হোসেন মামুন।

সেমিনারটির প্রধান আলোচক হিসেবে ছিলেন যমুনা টেলিভিশনের নিউ মিডিয়ার যুগ্ম সম্পাদক মুরশিদুজ্জামান হিমু।

এর পাশাপাশি সাংবাদিক ফোরামে সভাপতি দৈনিক সংবাদের রিপোর্টার মোহাম্মাদ সাব্বির ও সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ইকা উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন।

এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক ফোরামের সহ-সভাপতি মো:রাশেদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাঈম, অর্থ সম্পাদক আহমদ মানিক, দপ্তর সম্পাদক ইকরামুল হাসান, গণমাধ্যম বিষয়ক সম্পাদক সিয়াম হাসান ও শিক্ষা বিষয়ক সম্পাদক মির্জা শাহরিয়ার নাহিন সহ বিভিন্ন প্রত্রিকার স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সহ স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

উক্ত সেমিনারটি সঞ্চালনা করেন সাংবাদিক ফোরামের সহ সভাপতি মো:রাশেদুল হাসান।সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক ফোরামের কনভেনর ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মোশারফ হোসেন মামুন।

প্রধান অতিথির বক্তব্যে কলা ও সামাজিক বিজ্ঞান এর ডিন ও গণযোগাযোগ সাংবাদিকতা অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী আব্দুল মান্নান বলেন, নিউ মিডিয়া সাংবাদিকতায় ফেইসবুক, ইউটিউবের পাশাপাশি শিক্ষার্থীদের বইও পড়তে হবে।সাংবাদিকতার সকল খুঁটিনাটি জানার জন্য বই সবচেয়ে নিয়ামক।

পরবর্তীতে বক্তব্য রাখেন প্রধান আলোচক ও প্রশিক্ষক মুরশিদুজ্জামান হিমু। তিনি বলেন, সাংবাদিকতা মানি এই না যে আমরা ভাইরাল হওয়ার জন্য নিউজ করব।সাংবাদিকতা মানি ৩০০ ফিটে হিরো আলম টিকটক করছে আর আমরা তা প্রকাশ করলাম। সাংবাদিকতা হচ্ছে সমাজের দর্পণের মতো। সমাজে কি হচ্ছে সেগুলো তুলে ধরা।এক্ষেত্রে নাগরিক সাংবাদিকতা ভালো দিক হতে পারে। নিউ মিডিয়া সাংবাদিকতার মাধ্যমে আমরা খুব সহজেই ভালো তথ্য কিংবা গুরুত্বপূর্ণ ঘটনা সংগ্রহ করতে পারছি।

পরিশেষে তিনি নিউ মিডিয়া ব্যবহার নিয়ে আরও বলেন, বর্তমানে সংবাদ মাধ্যম গুলো ফেইসবুক, ইউটিউব, টুইটার ও ইন্সটাগ্রামও ব্যবহার করছে।এক্ষেত্রে আমাদের এই বিষয়গুলোতে পারদর্শী হলে আমরা আমাদের সাংবাদিকতায় আরও বেশি দক্ষ হতে পারব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com