বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
যশোরে নতুন ১২ জনের করোনা শনাক্ত

যশোরে নতুন ১২ জনের করোনা শনাক্ত

যশোরে আরও ১২ জনের কোভিড-১৯ নভেল করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে। মঙ্গলবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টার থেকে পাঠানো ৫৩ নমুনা পরীক্ষার ফলাফলে এই তথ্য জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে যশোর সিভিল সার্জন অফিসের দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ জানিয়েছেন, যশোর শহরে শনাক্ত ১১ জনের মধ্যে পুরাতন কসবা এলাকায় ৬ জন, চাচড়া ডালমিল এলাকায় ৪ জন ও খড়কি সার্কিট হাউজ পাড়ায় ১ জন বসবাস করেন। এছাড়া বাঘারপাড়ায় আক্রান্ত নারী হলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন পরিছন্নকর্মী। যবিপ্রবির অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম জানিয়েছেন, জিনোম সেন্টারে যশোর জেলার ৫৩ জনের নমুনা পরীক্ষায় ১২ জন ছাড়াও নড়াইলের ১৩ জনের নমুনা পরীক্ষায় ৩ জন, ঝিনাইদহের ২৯ জনের নমুনা পরীক্ষায় করে ৪ জন ও বাগেরহাটের ৯১ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের করোনা পজিটিভ এসেছে।

এছাড়া সাতক্ষীরা জেলার ১১ জনের নমুনা পরীক্ষায় সবগুলো নেগেটিভ হয়েছে। অর্থাৎ মোট ১৯৭ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জনের পজিটিভ ও ১৭৪ জনের নেগেটিভ ফলাফল এসেছে। যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, নতুন করে আক্রান্ত ১২ জনের ফলাফল হাতে পেয়েছি।

ফলাফলের কপি যশোর সদর উপজেলা ও বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছে মেইলে পাঠানো হয়েছে। আক্রান্তদের বাড়ি লকডাউন করাসহ কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। উল্লেখ্য, যশোর জেলায় মঙ্গলবার দুপুর পর্যন্ত ২৪২ জন করোনারোগী শনাক্ত হলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com