সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
শরণখোলা উপজেলায় আওয়ামীলীগের সভাপতি মুক্তা ও সাধারণ সম্পাদক মিলন

শরণখোলা উপজেলায় আওয়ামীলীগের সভাপতি মুক্তা ও সাধারণ সম্পাদক মিলন

মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধিঃ


র্দীঘ ১৫ মাস পর বাগেরহাটের শরণখোলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তাকে সভাপতি ও যুবলীগের আহবায়ক আসাদুজ্জামান মিলনকে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষনা করা হয়েছে। শনিবার বিকেলে জেলা আওয়ামীলীগের এক জরুরী সভার সিদ্ধান্ত অনুযায়ী এ ঘোষনা দেয়া হয়। জেলা দপ্তর সম্পাদক বাবু অম্বরিস রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, শরণখোলায় কেবল সভাপতি ও সম্পাদকের নাম ঘোষনা করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে।
দলের নেতা- কর্মীরা জানান, ২০২০ সালের ২৫ নভেম্বের সম্মেলনের মাধ্যমে উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল উদ্দিন আকন ও সাধারণ সম্পাদক হিসাবে আজমল হোসেন মুক্তা নির্বাচিত হয়। তবে পূর্ণাঙ্গ কমিটি গঠনের আগেই ওই বছরের ৫ ডিসেম্বর সভাপতি কামাল উদ্দিন আকন মৃত্যু বরন করেন। সেই থেকে পূর্নাঙ্গ কমিটি ছাড়া সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তার একার নেতৃত্বে দলীয় কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এরপর গত একমাস থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনীতিতে চমক আসছে এমন খবরে দলীয় নেতা কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যপক কৌতুহলের সৃষ্টি হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি কে হবেন এ নিয়ে দলের নেতা কর্মীরা জেলা ও কেন্দ্রে লোবিং চলাতে থাকে। অবশেষে শনিবার বিকালে শরণখোলায় আওয়ামীলীগের রাজনীতিতে চমকের অবসান ঘটলো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com