২৭ ফেব্রুয়ারি ২০২১ খ্রিঃ
প্রেস বিজ্ঞপ্তি
অভিনন্দন বার্তা:
স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল বাংলাদেশ
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি অসীম কৃতজ্ঞতা।
এলডিসি গ্র্যাজুয়েশনঃ এলডিসি বা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের তালিকায় স্থান প্রাপ্তির সুপারিশ পেয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্নের সোনার বাংলাদেশ।
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষে এটি বাংলাদেশের অন্যতম সেরা একটি অর্জন। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিপিডি), পাঁচ দিনব্যাপী ত্রি বার্ষিক পর্যালোচনা সভা শেষে বাংলাদেশকে ২৬ ফেব্রুয়ারি, শুক্রবার রাতে এলডিসি থেকে উত্তরণের চূড়ান্ত সুপারিশ করা হয়েছে। জাতিসংঘের হিসেবে পৃথিবীতে তিন ধরনের দেশ রয়েছে। যেমনঃ উন্নত, উন্নয়নশীল ও স্বল্পোন্নত বা এলডিসি। মাথাপিছু আয়,মানবসম্পদ সূচক এবং অর্থনৈতিক ভঙ্গুরতা বা সংকট সূচক অনুযায়ী এই হিসেব করে থাকে জাতিসংঘ। বর্তমানে বিশ্বে বাংলাদেশ সহ ৪৭টি দেশ স্বল্পোন্নত দেশের তালিকায় রয়েছে। এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার স্বীকৃতি দিয়ে থাকে জাতিসংঘ। এই মূল্যায়ন করে সিডিপি।পুরো প্রক্রিয়াটি শেষ হতে অন্তত ৬ বছর সময় লাগে। বাংলাদেশ ২০১৮ সালে এলডিসি গ্রাজুয়েশনের প্রাথমিক যোগ্যতা অর্জন করে।২০২১ সালে চূড়ান্ত সুপারিশ পাওয়ায় নিয়ম অনুযায়ী ২০২৪ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে মিলবে উন্নয়নশীল দেশের স্বীকৃতি। এলডিসি গ্র্যাজুয়েশনের সকল শর্ত পূরণ হওয়ায় এবারের বৈঠক শেষে সিডিপি বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদার স্বীকৃতির জন্য চূড়ান্ত সুপারিশ করেছে।
এর ফলে বহির্বিশ্বে জাতি হিসেবে দেশের মর্যাদা বৃদ্ধি পাবে। নতুন অনেক দেশের সঙ্গে ব্যবসা বানিজ্যের সুযোগ তৈরী হবে। ভবিষ্যতে এই বাংলাদেশ একদিন উন্নত সমৃদ্ধ দেশে পরিনত হবে।
বিশ্ব মানবতার জননী, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশের এই মহৎ অর্জনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ গর্বিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত সমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার প্রতিটি নির্দেশ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।
এ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু আজ এক বিবৃতিতে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার প্রতি অসীম কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
Leave a Reply