মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

শিরোনাম :
লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা বিশ্ব রাজনীতিতে ইতিহাস, এক টেবিলে তিন পরাশক্তির নেতা
কালীগঞ্জে ২৪৯ পিস ইয়াবাসহ খেলনা সাদৃশ্য পিস্তল উদ্ধার

কালীগঞ্জে ২৪৯ পিস ইয়াবাসহ খেলনা সাদৃশ্য পিস্তল উদ্ধার

গাজীপুরের কালীগঞ্জ পুলিশের অভিযানে ২৪৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় খেলনা সাদৃশ্য একটি পিস্তল জব্দ করে পুলিশ। সোমবার (১৫ জুন) সন্ধ্যায় উপজেলার জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া গ্রামের করিম মোল্লার বাড়ীতে এ অভিযান চালায় পুলিশ। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা (নং ১১) হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক জানান, উপজেলার কলাপাটুয়া গ্রামে ইয়াবা বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় এসআই জিহাদুল হকের নেতৃত্বে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই গ্রামের করিম মোল্লার ছেলে মাদক কারবারী শরীফুল মোল্লা (২৮) ও তার মা রওশন আরা বেগম (৫৫) পালিয়ে যায়। পরে পুলিশ তাদের বাড়ি তল্লাসী করে ঘরের একটি কৌটা থেকে ২৪৯ পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় ওই ঘর থেকে খেলনা সাদৃশ্য একটি পিস্তল জব্দ করে পুলিশ। 

এ ব্যাপারে শরীফুল মোল্লা ও তার মাকে আসামী করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা (নং ১১) হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com