শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
সম্মানসূচক ডক্টরেট পেলেন রানি মুখার্জি ২১ ফাউলের শিকার নেইমার, জোড়া অ্যাসিস্টে সান্তোসের দারুণ জয় ছেলের সঙ্গে এসএসসি পরীক্ষা দিয়ে মায়ের জিপিএ-৫, ছেলের গোল্ডেন জিপিএ-৫ রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের দুটি, মির্জা ফখরুলের একটি মনোনয়নপত্র জমা চিকিৎসার জন্য আবারও লন্ডনে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, চাইলেন সবার দোয়া রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে আজ তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট বন্ধের নির্দেশ, ৭টার মধ্যে বিলবোর্ড বন্ধ রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৬ বাংলাদেশি থাইল্যান্ডে শুটিংয়ে গিয়ে দুর্ঘটনা, গুরুতর আহত খায়রুল বাসার ১৭ শিক্ষক, ১৯ পরীক্ষার্থী—পাস শূন্য!
চিনের সঙ্গে লড়াইয়ে ভারতের পাশেই আছে আমেরিকা, বলছেন মার্কিন কূটনীতিবিদ

চিনের সঙ্গে লড়াইয়ে ভারতের পাশেই আছে আমেরিকা, বলছেন মার্কিন কূটনীতিবিদ

দেশের সার্বভৌমত্বের প্রশ্নে চিনের সঙ্গে ভারতের যে টানাপোড়েন বা লড়াই চলছে। তাতে সবসময় নয়াদিল্লির পাশেই আছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। শনিবার টুইট করে একথা জানালেন মার্কিন কূটনীতিবিদ অ্যালেস জি ওয়েলস।

চিন ভারতের সার্বভৌমত্বের উপর আঘাত হানার চেষ্টা করেছে বলে অভিযোগ আমেরিকার প্রাক্তন প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিসটেন্ট (PDAS) সেক্রেটারি অ্যালিসের। তিনি টুইট করেন, ধারাবাহিকভাবে ভারতের সার্বভৌমত্বের উপর আঘাত আনার চেষ্টা করছে চিন। এই বিষয় নিয়ে তাদের সঙ্গে ভারতের যে লড়াই চলছে তাতে সবসময় নয়াদিল্লির পাশেই রয়েছে ওয়াশিংটন।

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও এই বিষয়ে চিনের শি জিনপিং প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন প্রাক্তন মার্কিন শীর্ষ আমলা অ্যালিস। গত মাসেই চিনের আচরণকে উসকানিমূলক ও বিরক্তকর বলে উল্লেখ করেছিলেন তিনি। বলেছিলেন, ভারত সীমান্ত নিয়ে চিনের বক্তব্যকে শুধু হুমকি নয় বলা ঠিক নয়। এই ঘটনা বহু কিছুকে ইঙ্গিত করে। দক্ষিণ চিন সাগর বা ভারতের সীমান্ত, সব ক্ষেত্রেই চিনের স্বভাবের পরিচয় পাই আমরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com