বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আঠারোতম অবস্থানে বাংলাদেশ

আঠারোতম অবস্থানে বাংলাদেশ

করোনা আক্রান্তের ১শ’ তম দিনে এসেও সংক্রমণের উর্ধ্বগতিতে বাংলাদেশ। শনাক্তের দিক দিয়ে আঠারোতম অবস্থান নিয়ে মোকাবিলার নতুন পরিকল্পনার দিকে এখন সরকার। এরই মধ্যে ঢাকার দুই সিটির মোট ৪৫টি এলাকা রেড জোন হিসেবে চিহ্নিত করা হলেও এখন আসনি বাস্তবায়নের নির্দেশনা। ৮ মার্চ ২০২০ প্রথম করোনা শনাক্ত হয় বাংলাদেশে। তিন মাস পেরিয়ে ১৫ জুন শততম দিন।

এরই মধ্যে শনাক্তের দিক দিয়ে আঠারোতম অবস্থানে বাংলাদেশ। গত এক’শ দিনে সাত দফায় সাধারণ ছুটি শেষে এবার চলছে নতুন পরিকল্পনার প্রস্তুতি। আর চলমান বাস্তবতা বলছে শনাক্ত কিংবা মৃতের সংখ্যাটা এক কথায় ক্রমবর্ধমান। এরই মধ্যে সংকটের নাম টেষ্টের হার কম, হাসপাতালের অব্যবস্থাপনা, আইসিউই স্বল্পতা আর অক্সিজেনের টানাপড়েন। জনপ্রসাশনের ঘোষণা মতে চলতিমাসের প্রথম ১৫ দিনটা সীমিত পরিসরে সব খুলে দিয়ে চলছে পরীক্ষামূলক কার্যক্রম। এরই মধ্যে টেষ্ট কেস হিসেবে পূর্ব রাজাবজার হয়েছে লকডাউন।

কথা ছিলো এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নেয়া হবে পরবর্তী সিদ্ধান্ত। এরই মধ্যে বেশ কিছু এলাকা ঝুঁকিপূর্ণ বিবেচনায় তালিকা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে সেসব এলাকার বিষয়ে কোন সিদ্ধান্তে আসতে পারেনি তারা। আইইডিসিআর বৈজ্ঞানিক কর্মকর্তা আলমগীর বলেন, এই বিষয়ের ওপর এখনও কাজ চলছে। মোটামুটি যেসব এলাকা দেয়া হয়েছে সেসব এলাকাই হবে। এলাকাভিত্তিক ছোট ছোট জায়গায় হবে। বিশেষ করে ফোকাস থাকবে রেডজোন এলাকাতে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com