রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

শিরোনাম :
সালমানের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান
সুস্থ হয়ে মাদ্রাসায় ফিরেছেন আল্লামা শফি

সুস্থ হয়ে মাদ্রাসায় ফিরেছেন আল্লামা শফি

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও চট্টগ্রামের দারুল উলূম মঈনুল ইসলামের মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফি সুস্থ হয়ে আবারও মাদ্রাসায় ফিরেছেন। সোমবার (১৫ জুন) বিকেলে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর বলেন, আল্লামা শফি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুস্থ হয়েছেন। উনাকে আজকে বেলা ২টার দিকে ছাড়পত্র দেওয়া হয়।হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মঈনুদ্দীন রুহী জানান, বড় হুজুর (আহমদ শফী) সুস্থ হয়ে হাসপাতাল থেকে বিকেল ৪টার দিকে মাদ্রাসায় ফিরেছেন।

এদিকে টানা ৮ দিন চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুস্থ হলে আজ সোমবার তাঁকে ছাড়পত্র দেয় হাসপাতাল। হাসপাতাল থেকে সরাসরি তিনি ফেরেন চট্টগ্রাম জেলার হাটহাজারী বড় মাদরাসায়।গত ৭ জুন গুরুতর অসুস্থ হয়ে পড়লে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের ডাক্তারদের তত্ত্বাবধানে আইসিইউতে নিবিড় চিকিৎসায় থেকে তিনি সুস্থ হয়ে ওঠেন। আল্লামা শাহ আহমদ শফি কফের সমস্যাসহ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, হরমোনের সমস্যা, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যায় ভুগছেন। তাকে নাকে নলের মাধ্যমে খাবার দেওয়া হচ্ছে কিছুদিন ধরে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com