খালিদ হাসান,ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটি উপজেলার ৩ নং কুলকাঠি ইউনিয়ন বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটিকে প্রত্যাখ্যান করে সাংবাদিক সম্মেলন করেন কুলকাঠি ইউনিয়ন বিএনপির কিছু নেতা ।
সোমবার (১৫ ফ্রেব্রুয়ারি) বিকালে কুলকাঠি ইউনিয়ন বিএনপি’র অফিসের সামনে সাংবাদিক সম্মেলন করে নবগঠিত কুলকাঠি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটিকে প্রত্যাখ্যান ও উপজেলা বিএনপি’র আহবায়ক ও ১ নং যুগ্ন আহ্বায়ক কে কুলকাঠি ইউনিয়ন বিএনপি’র পক্ষ থেকে অবাঞ্চিত ঘোষণা করেন নেতাকর্মীরা।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক কুলকাঠি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আনোয়ারুল হক ছালাম।
লিখিত বক্তব্যে উল্লেখ্য করেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ও ১ নং যুগ্ম-আহ্বায়ক কুলকাঠি ইউনিয়নের ত্যাগী-পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে গোপনে ইউনিয়ন বিএনপির কাউকে না জানিয়ে বিশেষ ভাবে প্রভাবিত হয়ে ১১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করেন। উক্ত কুলকাঠি ইউনিয়ন আহ্বায়ক কমিটিকে আমরা প্রত্যাখ্যান করছি। এবং উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও ১ নং যুগ্ম আহ্বায়ককে সাংগঠনিক ভাবে আমারা ৩ নং কুলকাঠি ইউনিয়ন বিএনপি অবাঞ্ছিত ঘোষণা করছি।
এবিষয়ে উপজেলা বিএনপি’র আহবায়ক এ্যাডভোকেট মোঃ আনিসুর রহমান হেলাল খান বলেন, ৩ নং কুলকাঠি ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি সাংগঠনিক নিয়মে হয়েছে। এব্যাপারে যারা অভিযোগ করেছেন তা মনগড়া ভিত্তিহীন।
এসময় উপস্থিত ছিলেন ৩ নং কুলকাঠি ইউনিয়ন বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আনোয়ারুল হক ছালাম, সাবেক ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক, মোঃ সাইদুর রহমান সেলিম,কুলকাঠি ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান (লাভলু),কুলকাঠি ইউনিয়ন যুবদলের সভাপতি, আঃ মজিদ তালুকদার, ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক, মোঃ মায়েল আহম্মেদ, ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, মোস্তাফিজুর রহমান নান্টু, ইউনিয়ন শ্রমিকদলের সাবেক সভাপতি মোঃ কামাল মল্লিক ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ মন্টু ঢালী।
Leave a Reply