বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দেশে ফিরেই গ্রেফতার রন হক সিকদার

দেশে ফিরেই গ্রেফতার রন হক সিকদার

ডেস্ক নিউজ:

বাবার মৃত্যুর খবর শুনে দেশে ফিরতেই গ্রেফতার হলেন সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রন হক সিকদার। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে ডিবির একটি দল।  এক্সিম ব্যাংকের দুই কর্মকর্তাকে নির্যাতন ও গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। তবে মামলার অপর আসামি তার ভাই দিপু হক সিকদার পলাতক থাকায় গ্রেফতার দেখানো যায়নি বলে জানান গুলশান জোনের ডিবির অতিরিক্ত উপকমিশনার গোলাম সাকলায়েন। 

গত ১৯ মে দুই ভাইয়ের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ। এরপর থেকেই তারা পলাতক ছিলেন। বুধবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশের অন্যতম শিল্প গোষ্ঠী সিকদার গ্রুপের চেয়ারম্যান ও তাদের বাবা জয়নুল হক সিকদার মারা গেলে শুক্রবার সকালে ঢাকায় নামেন রন হক সিকদার। তখনই তাকে গ্রেফতার করা হয়। 

রন হক সিকদারকে যে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে, ওই মামলার বিবরণীতে বলা হয়, গত ৭ মে রন ও দিপু এক্সিম ব্যাংকের এমডি মুহাম্মদ হায়দার আলী মিয়া ও অতিরিক্ত এমডি মুহাম্মদ ফিরোজ হোসনেকে একটি অ্যাপার্টমেন্টে বন্দি করে রাখা হয়। তাদেরকে গুলি করে হত্যা করার চেষ্টা করা হয়। পরে সাদা কাগজে সই নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। 

সিকদার গ্রুপ ব্যাংকটির কাছে ৫০০ কোটি টাকা ঋণ প্রস্তাব দিলে এর বিপরীতে গ্রুপের বন্ধকি সম্পত্তি পরিদর্শনে যান ব্যাংকের দুই কর্মকর্তা। সে সময় এ ঘটনা ঘটে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com