সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
নৌকা বিরোধীদের আর পার পাওয়ার সুযোগ নেই: আবদুর রহমান

নৌকা বিরোধীদের আর পার পাওয়ার সুযোগ নেই: আবদুর রহমান

নিজস্ব প্রতিবেদক:


আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান বলেছেন, যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করেও নিজের স্বার্থের জন্য ভোটের মাঠে নৌকার বিরোধী করবেন। তাদের স্থান আওয়ামী লীগে হবে না। নৌকা বিরোধীদের আর পার পাওয়ার সুযোগ নেই।

আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) নরসিংদী জেলা আওয়ামী লীগ আয়োজিত জাতির পিতা বঙবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ‘‘মুজিববর্ষ’’ উপলক্ষে আলোচনা সভা ও নরসিংদী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আমজাদ হোসেন বাচ্চুর বিজয়ের লক্ষ্যে নৌকা প্রতীকের প্রচারণায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কিছু কিছু সুযোগ সন্ধানী নেতা আছে। যারা দলের মধ্যে ঘাপটি মেরে থেকে দলের বিরুদ্ধে ষড়যন্ত্র খোঁজে। এদের চিহ্নিত করতে হবে। এদের বিষয়ে সকলকে সাবধান ও সতর্ক থাকতে হবে।

নরসিংদী পৌরসভা এলাকার সকল ভোটারকে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিলো ক্ষুদা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার। কিন্তু ৭৫’এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্যদিয়ে স্বাধীনতা বিরোধী শক্তি বাংলাদেশকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিলেন। কিন্তু বাবার দেখা সেই স্বপ্ন বাস্তবায়ন করতে মৃত্যুর ঝুঁকি উপেক্ষা করে কঠোর পরিশ্রম করছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে আজ বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। ক্ষুদা ও দারিদ্র মুক্ত হয়েছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত হয়েছে। প্রতিটি মানুষের দোরগড়ায় পৌঁছে গেছে স্বাস্থ্য ও শিক্ষা সেবা। এই উন্নয়ন অগ্রযাত্রা অব্যহত রাখতে নৌকা ভোট দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনারা জয় উপহার দিলে তিনি আপনাদের উন্নয়ন উপহার দিবে বলে দাবি করেন তিনি।

সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে বাড়ি বাড়ি গিয়ে নৌকায় চাওয়ার আহ্বান জানিয়ে আবদুর রহমান বলেন, যিনি নৌকার মনোনয়ন পান। মনে রাখতে হবে, তাকে মনোনয়ন দিয়েছেন বঙ্গবন্ধুকন্যা। তাই সকলকে ঐক্যবদ্ধ ভাবে বাড়ি বাড়ি ভোট চাইতে হবে। প্রতিটি ভোটারের কাছে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরতে হবে। শেখ হাসিনার উন্নয়ন চিত্র তুলে ধরতে হবে।

অনুষ্ঠানে বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান বলেন, এক সময় তারা (বিএনপি) বলতেন, আগামী একশত বছরেও আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না। ভোট হলে নৌকার প্রার্থীরা ত্রিশটি আসনে জয়লাভ করতে পারবে না। কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস। তারা (বিএনপি) সে সময় বড় বড় বুলি দিলেও এখন তাদের অবস্থায় কোথায়। অথচ শেখ হাসিনার উন্নয়ন চিত্র বিশ্বের সকল দেশ প্রসংসা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com