রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
সুষ্ঠু নির্বাচনের জন্য ময়মনসিংহে বিএনপির সংবাদ সম্মেলন

সুষ্ঠু নির্বাচনের জন্য ময়মনসিংহে বিএনপির সংবাদ সম্মেলন

আনোয়ার সাদত জাহাঙ্গীরঃময়মনসিংহঃ

ময়মনসিংহের ফুলপুর পৌরসভার নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী আমিনুল হকের নির্বাচনী পথসভায় হামলা এবং নির্বাচনী অফিস ও সাবেক এমপি অ্যাডভোকেট আবুল বাসার আকন্দের বাসা ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিএনপি।
বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন,গত বুধবার রাতে পৌরসভার গোদারিয়া মাদরাসার সামনে বিএনপি প্রার্থীর পুর্বনির্ধারিত পথসভার স্থলে নৌকা প্রার্থীর সমর্থকরা দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায় এবং মাইক ও চেয়ার ভাঙচুর করে পথসভা পন্ড করে দেয়। পরে ফুলপুর গ্রীনরোড মোড়ে বিএনপির মেয়র প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়সহ তিনটি নির্বাচনী ক্যাম্পে হামলা চালিয়ে ধানেরশীষের পোস্টার ছিড়ে অগ্নিসংযোগ এবং বিএনপির সাবেক এমপি ও ফুলপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাভভোকেট আবুল বাসার আকন্দের বাসভবন ভাঙচুর করে। হামলাকারীরা প্রকাশ্যে অস্ত্র উচিয়ে ফুলপুর পৌর এলাকায় মহড়া দেয় ও মিছিল করে। আওয়ামী লীগ প্রার্থীর নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের প্রতিনিয়ত হুমকি-ধমকি প্রদান করে আসছে। ভোট কেন্দ্রে বিএনপির এজেন্ট থাকতে দিবে না। যারা এজেন্ট হবে তাদের হামলা-মামলার শিকার হতে হবে বলেও প্রকাশ্যে হুমকি দিচ্ছে। তারা হোন্ডা-গুন্ডা আর মাস্তানদের মাধ্যমে বিএনপি প্রার্থীর প্রচারণায় বাঁধা দিয়ে ও ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও প্রশাসনকে ব্যবহার করে জালিয়াতির আশ্রয় নিয়ে নিজেদের বিজয়ী করতে চায়। বর্তমানে ফুলপুরে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই। ফুলপুরের সর্বত্র আতঙ্ক ও থমথমে অবস্থা বিরাজ করছে। আমরা সন্ত্রাসী কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে সন্ত্রাসী ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বিএনপি প্রশাসন এবং নির্বাচন কমিশনের প্রতি ফুলপুরে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনার আহবান জানান তিনি।
এসময় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন বাবলু, উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট আবুল বাসার আকন্দ, ময়মনসিংহ মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, আবু ওয়াহাব আকন্দ ও অধ্যাপক শেখ আমজাদ আলী এবং ফুলপুর পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী আমিনুল হকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও নির্বাচন অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com