বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দ্রুত এগিয়ে চলছে ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের কাজ : মুম্বাইতে চিত্রায়ণ পরিদর্শনে তথ্যমন্ত্রী

দ্রুত এগিয়ে চলছে ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের কাজ : মুম্বাইতে চিত্রায়ণ পরিদর্শনে তথ্যমন্ত্রী

ডেস্ক নিউজ:

ঢাকা, মঙ্গলবার ৯ ফেব্রুয়ারি ২০২১:
বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে শ্যাম বেনেগালের পরিচালনায় নির্মীয়মান ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের কাজ দ্রুত এগিয়ে চলছে, অনেকটাই সম্পন্ন হয়েছে বলেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ভারত সফররত তথ্যমন্ত্রী সোমবার মুম্বাই ফিল্ম সিটিতে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক এই চলচ্চিত্র চিত্রায়নের অগ্রগতি পরিদর্শন শেষে একথা জানান।

সোমবার দুপুরে ড. হাছান মাহমুদ মুম্বাই ফিল্ম সিটিতে পৌঁছুলে মহারাষ্ট্রের স্বাস্থ্যশিক্ষা ও সংস্কৃতি মন্ত্রী অমিত দেশমুখ তাকে স্বাগত জানান এবং ফিল্ম সিটির ব্যবস্থাপনা পরিচালক মনীষা ভার্মা, ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের পরিচালক শ্যাম বেনেগাল ও আরেফিন শুভ, তিশা, নুসরাত ফারিয়া, দিলারা জামান প্রমুখসহ বায়োপিকের অভিনয় শিল্পীদের নিয়ে স্যুটিং সেট পরিদর্শন করেন তারা।

স্যুটিং সেটে ১৯৭১ সালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাসহ বঙ্গবন্ধু পরিবারকে ঢাকায় ধানমন্ডির যে বাড়িতে অন্তরীণ রাখা হয়েছিল, যেখানে সজীব ওয়াজেদ জয়ের জন্ম, তখনকার সেই পাকিস্তানি বাঙ্কার ও পতাকাসমেত বাড়িটি এবং আশেপাশের বাড়িগুলোর অবিকল প্রতিরূপ তৈরি করে চলচ্চিত্র চিত্রায়ণের প্রশংসা করেন ড. হাছান মাহমুদ।

মহারাষ্ট্রের স্বাস্থ্যশিক্ষা ও সংস্কৃতি মন্ত্রী অমিত দেশমুখের সাথে বৈঠক ও ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের সেট পরিদর্শন শেষে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, এপ্রিল মাসের মধ্যে বঙ্গবন্ধু বায়োপিকের মুম্বাই অংশের স্যুটিং শেষ হবে এবং সেপ্টেম্বরে বাংলাদেশে স্যুটিং শুরু হবে।

এদিন বিকেলে মুম্বাইতে ‘ন্যাশনাল মিউজিয়াম অভ ইন্ডিয়ান সিনেমা’ পরিদর্শন ও সন্ধ্যায় মুম্বাইতে বাংলাদেশ উপ-দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় নাগরিক এবং মুম্বাইয়ের চলচ্চিত্র অঙ্গণের গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন তথ্যমন্ত্রী ড. হাছান। ৫ ফেব্রুয়ারি থেকে পাঁচদিনের এ সফরে তথ্যমন্ত্রী কলকাতায় ৩য় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব উদ্বোধন করেন ও ১৯৭২ সালের ৬ ফেব্রুয়ারি কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ইন্দিরা গান্ধীর উপস্থিতিতে ১০ লাখেরও বেশি বাঙালির উদ্দেশে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের ৪৯ বছরপূর্তি উপলক্ষে সেই ময়দানে বক্তব্য রাখেন। সফর শেষে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) তথ্যমন্ত্রীর দেশে ফেরার কথা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com