শনিবার, ১৩ Jun ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
কলকাতায় শুরু হল কাহিনীনির্ভর স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র উৎসব

কলকাতায় শুরু হল কাহিনীনির্ভর স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র উৎসব

কমলকুমার ঘোষ ৷ কলকাতা প্রতিনিধি

আজ ২ ফেব্রুয়ারী থেকে কলকাতায় শুরু হল ১৮তম “কল্পনির্ঝর ইন্টারন্যাশনাল শর্ট ফিকশন ফিল্ম ফেস্টিভ্যাল”৷ চলবে আগামী ৬ ফেব্রুয়ারী পর্য্যন্ত৷ ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস-এর সত্যজিৎ রায় প্রেক্ষাগৃহে আয়োজিত এই স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র উৎসবটি কলকাতা-শ্রেষ্ঠ৷ শুধু ভারতে নয়, গোটা পৃথিবীতেই উৎসবটি জনপ্রিয়৷ প্রতি বছর ডিসেম্বর মাসে এটি কলকাতা মাতিয়ে রাখে৷ কিন্তু অতিমারির জন্য ২০২০ সালের স্থগিত উৎসবটি এখন পালিত হচ্ছে৷
আজ উৎসবের উদ্বোধন করলেন “কল্পনির্ঝর ফাউন্ডেশন”-এর চেয়ারম্যান বিশিষ্ট চলচ্চিত্রকার গৌতম ঘোষ, জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম, বিভিন্ন দেশের দূতাবাস-প্রধান ও কলকাতার বিশিষ্ট অতিথিরা৷
প্রথমদিন ১৬টি স্বল্পদৈর্ঘ্যের ছবির মধ্যে ছিল ১টিই অসাধারণ ভারতীয় ছবি “জংশন”৷ ১৬ মিনিট ৩০ সেকেন্ডের এই ছবিটির ভাষা হিন্দি৷
উদ্যোক্তাদের পক্ষ থেকে এস ভি রমন জানালেন, আগামীদিনে করোনা-র মত আর কোনও বিপর্যয় না ঘটলে, ১৯তম “কল্পনির্ঝর আর্ন্তজাতিক স্বল্পদৈর্ঘ্যের (কাহিনীনির্ভর) চলচ্চিত্র উৎসব”-টি আয়োজিত হবে এই বছরই৷ আগামী ডিসেম্বরের ৭ থেকে ১১ তারিখ পর্য্যন্ত৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com