শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

শিরোনাম :
মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন “র‍্যাবের অধ্যায় শেষ, যাত্রা শুরু এসআরবির” মেসির বিদায়ের সুর, নতুনদের নিয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় “মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট
ভারতে অনুপ্রবেশকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আটক

ভারতে অনুপ্রবেশকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আটক

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আটক
বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আটক

বাংলাদেশ পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে আটকের দাবি করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় হাকিমপুর সীমান্ত ফাঁড়ির কাছে আটক করা হয় তাকে। তবে তদন্তের কারণে তার পরিচয় প্রকাশ করা হয়নি।

নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, ‘নিয়মিত টহল দেয়ার সময় বিএসএফ জওয়ানরা বাংলাদেশি ওই পুলিশ কর্মকর্তাকে আটক করে। তাকে তল্লাশি করে কিছু পরিচয়পত্র উদ্ধার করা হয়, যা নিশ্চিত করে অনুপ্রবেশকারী একজন জ্যেষ্ঠ বাংলাদেশি পুলিশ কর্মকর্তা ছিলেন।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, অনুপ্রবেশকারীকে তাৎক্ষণিকভাবে আটক করা হয় এবং পরে আরও জিজ্ঞাসাবাদের জন্য পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা এবং তাকে আটক করার ঘটনা একটি বিরল ঘটনা।

কর্মকর্তারা আরও জানান, ভারতীয় ভূখণ্ডে তার প্রবেশের কারণ এবং তিনি স্বাধীনভাবে না অন্য কোনো নেটওয়ার্কের পক্ষে কাজ করছিলেন তা নিশ্চিত করার জন্য তদন্ত চলছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয় নিয়ে কোনো মন্তব্য আসেনি।

একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘এই ধরনের ঘটনা ভারত-বাংলাদেশ সীমান্তে নিরন্তর নজরদারির গুরুত্ব তুলে ধরে। এ জন্য রাজ্য পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় জোরদার করা হচ্ছে।

৪ হাজার ৯৬ কিলোমিটারেরও বেশি বিস্তৃত ভারত-বাংলাদেশ সীমান্ত বিশ্বের দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্তগুলোর মধ্যে একটি এবং প্রায়শই অনুপ্রবেশ, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে বাংলাদেশিদের আটক করে বিএসএফ। পশ্চিমবঙ্গ রাজ্য এই অঞ্চলের প্রায় ২ হাজার ২১৭ কিলোমিটার জুড়ে বিস্তৃত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com