শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

শিরোনাম :
মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন “র‍্যাবের অধ্যায় শেষ, যাত্রা শুরু এসআরবির” মেসির বিদায়ের সুর, নতুনদের নিয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় “মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট
ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে সেনাবাহিনীর গাড়ি নদীতে, নিহত ৯

ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে সেনাবাহিনীর গাড়ি নদীতে, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের একটি সড়ক থেকে নদীতে গাড়ি ছিটকে পড়ে দেশটির সামরিক বাহিনীর অন্তত ৯ সৈন্য নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাদাখের লেহ থেকে দেড়শ কিলোমিটার দূরের এক সড়কে এই দুর্ঘটনা ঘটেছে ।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, লাদাখে সেনাবাহিনীর একটি গাড়ি সড়ক থেকে ছিটকে নদীতে পড়ে গেছে। এতে গাড়ির ৯ সৈন্য নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।স্থানীয় কর্মকর্তারা বলেছেন, লাদাখের লেহ শহর থেকে ১৫০ কিলোমিটার দূরে কিয়ারি এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর ওই গাড়িতে ১০ জন সৈন্য ছিলেন।

তাদের মধ্যে একজন জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) ও আট জওয়ানের মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। দুর্ঘটনার পরপরই ওই এলাকায় উদ্ধার অভিযান শুরু হয়েছে বলে লাদাখ পুলিশ জানিয়েছে।

দেশটির প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, সৈন্যরা গাড়িতে করে কারু ঘাঁটি থেকে লেহর কাছের কিয়ারিতে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েছেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com