বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
আগামী শনিবার গোটা ভারতজুড়ে পথ অবরোধ করবেন আন্দোলনকারী কৃষকরা

আগামী শনিবার গোটা ভারতজুড়ে পথ অবরোধ করবেন আন্দোলনকারী কৃষকরা

কমলকুমার ঘোষ ৷ কলকাতা প্রতিনিধি

ফেব্রুয়ারির ৬ তারিখ শনিবার, গোটা ভারতে বেলা ১২টা থেকে বিকেল ৩টে পর্য্যন্ত পথ অবরোধ করবেন দীর্ঘদিন ধরে দেশে আন্দোলনকারী কৃষকরা৷
ভারত সরকারের নতুন “কৃষি আইন”-এর বিরুদ্ধে দিল্লি সীমান্তে কৃষকদের আন্দোলন এখনও চলছে৷ এরই মধ্যে “সারা ভারত কৃষক মোর্চা” আগামী ৬ ফেব্রুয়ারী দেশজুড়ে “চাক্কা জ্যাম”-এর কথা ঘোষণা করেছেন৷
প্রসঙ্গত, বিগত কয়েক মাস ধরেই চলছে কৃষকদের এই আন্দোলন৷
অন্যদিকে, গত ২৬ জানুয়ারি দিল্লির লালকেল্লায় কৃষকদের অভিযান (যাকে তান্ডব আখ্যা দেওয়া হয়েছে)-এর পর থেকে ক্রমাগত চাপ বাড়িয়ে চলেছে সরকার৷ একের পর এক টুইটারে মুছে যাচ্ছে কৃষক আন্দোলন সমর্থনকারীদের একাউন্ট৷ ইতিমধ্যে এই কোপে পড়েছেন সিপিএম নেতা মহম্মদ সেলিমসহ একাধিক বিরোধী দলনেতা৷
এমনকি, কৃষকদের সংযুক্ত মঞ্চ “কৃষক একতা মোর্চা”-র একাউন্টও বন্ধ করে দেওয়া হয়েছে৷ শুধু তাই নয়, একাধিক কৃষক নেতার বিরুদ্ধে দায়ের করা হয়েছে গুরুতর ধারায় মামলা ৷
এর ফলে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com