বুধবার, ১৭ Jun ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
কলকাতায় শুরু হচ্ছে আর্ন্তজাতিক স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র উৎসব

কলকাতায় শুরু হচ্ছে আর্ন্তজাতিক স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র উৎসব

কমলকুমার ঘোষ ৷ কলকাতা প্রতিনিধি

আগামীকাল ২ ফেব্রুয়ারি থেকে কলকাতায় শুরু হতে চলেছে আর্ন্তজাতিক কাহিনীনির্ভর স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র উৎসব৷ যার পোশাকী নাম “কল্পনির্ঝর ইন্টারন্যাশনাল শর্ট ফিকশন ফিল্ম ফেস্টিভ্যাল”৷ কলকাতার শ্রেষ্ঠ এই উৎসবটি এবার ১৮ বছরে পা দিল৷ এই বাৎসরিক উৎসবের ব্যবস্থাপক “কল্পনির্ঝর ফাউন্ডেশন” ও “গ্যেটে ইন্সটিটিউট” (ম্যাক্সম্যুলার ভবন)৷ সহযোগিতায় আছে “কেয়ারিং মাইন্ডস”৷ ২ থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই চলচ্চিত্র উৎসবটি চলবে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস-এর সত্যজিৎ রায় অডিটোরিয়ামে৷
উৎসবের প্রতিযোগিতা বিভাগে ১৬টি ভারতীয় ছবি মনোনয়ন পেয়েছে৷ যার মধ্যে শ্রেষ্ঠ ছবিটি পাবে “প্যাটন পুরস্কার” এবং দ্বিতীয় শ্রেষ্ঠ ছবিটি পাবে “কল্পনির্ঝর পুরস্কার”৷ এই চলচ্চিত্র উৎসবের বিদেশি বিভাগে থাকছে বিভিন্ন দেশের মোট ২৩টি স্বল্পদৈর্ঘ্যের কাহিনীনির্ভর ছবি৷ এছাড়াও থাকবে কয়েকটি কার্টুন ও এনিমেশন ফিল্ম৷
২ ফেব্রুয়ারি বিকালে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রখ্যাত অভিনেত্রী পাওলি দাম ও বিশিষ্টজনেরা৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com