বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
পশ্চিমবঙ্গের রাস্তাঘাটের জন্য ভারত সরকারের বাজেটে বিশেষ বরাদ্দ

পশ্চিমবঙ্গের রাস্তাঘাটের জন্য ভারত সরকারের বাজেটে বিশেষ বরাদ্দ

কমলকুমার ঘোষ ৷ কলকাতা প্রতিনিধি

পশ্চিমবঙ্গে ৬৭৫ কিলোমিটার স্টেট হাইওয়ের নির্মাণের জন্য ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ করল ভারত সরকার৷ আজ সংসদে আগামী অর্থবর্ষের বাজেট বক্তৃতায় এই ঘোষণা দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ৷
তিনি বলেন, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও কেরল, এই তিন রাজ্যেই স্টেট হাইওয়ে নির্মাণ ও তার রক্ষণাবেক্ষণের জন্য বড় টাকা বরাদ্দ করা হচ্ছে৷ কলকাতা থেকে শিলিগুড়ি যাত্রাপথ মেরামতও করা হবে৷ ৩৫০০ কিলোমিটার স্টেট হাইওয়ে তৈরি হবে তামিলনাড়ুতে৷ ১১০০ কিলোমিটার রাস্তা তৈরি হবে কেরলে৷ মুম্বাই থেকে কন্যাকুমারী পর্য্যন্ত হাইওয়ে নির্মাণের পরিকল্পনাও রয়েছে৷
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ, কেরল ও তামিলনাড়ুতে আর কিছুদিনের মধ্যেই ভোটের দামামা বেজে উঠবে৷ তাই, ভারতের অর্থমন্ত্রীর হঠাৎ এত দরাজ হস্ত হয়ে ওঠাটা অনেকেই সন্দেহের চোখে দেখছেন৷ বিরোধীরা তো বটেই৷
তবে, তাঁরা এ’কথাও স্বীকার করছেন যে, বর্তমান কোভিড পরিস্থিতিতে যখন মানুষের আয় ক্রমশ নিম্নগামী, তখন পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও কেরলে বিভিন্ন কাজের জন্য এই বিপুল পরিমাণ টাকা বরাদ্দ হলে, অবশ্যই কর্মসংস্থান বাড়বে৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com