সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

শিরোনাম :
লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা বিশ্ব রাজনীতিতে ইতিহাস, এক টেবিলে তিন পরাশক্তির নেতা
রসিক নগরীতে অনৈতিক কাজে ৪নারী আটক হলেও মূল হোতা সম্রাট হাতছাড়া।

রসিক নগরীতে অনৈতিক কাজে ৪নারী আটক হলেও মূল হোতা সম্রাট হাতছাড়া।

রংপুর মহানগরীর গোমস্তা পাড়ায় বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন থেকে সম্রাট নামে এক ব্যক্তি বিভিন্ন স্থান হতে অভাবী ও অসহায় মেয়েদের নিয়ে এসে দেহ ব্যবসা করাতে বাধ্য করে সম্রাটের বাসা পাগলাপীর এলাকায় বলে জানাগেছে। সোমবার দুপুরে রসিক মহানগরীর গোমস্তা পাড়ায় ২৬/১ নং হায়দার আলীর বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ জনকে আটক করেছে রংপুর মেট্রোপলিটন কতোয়ালী থানা পুলিশ।

তাদের মধ্যে ৪ জন নারী আর ১জন পুরুষ রয়েছে তবে প্রধান সমন্বয়ক আর অনৈতিক ঘটনার মূলহোতা সম্রাট কে আটক করতে পারেনি রংপুর মেট্রোপলিটন পুলিশের কতোয়ালি থানা পুলিশ তবে পুলিশের অভিযান অব্যাহত আছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হায়দার আলীর বাসায় সম্রাট নামের ওই ব্যক্তি দীর্ঘদিন থেকে ভাড়া থাকে। কিন্তু তাদের বাসায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নারী-পুরুষরা যাতায়াত করে। এতে স্থানীয় ব্যাক্তিদের সন্দেহ হয় ও তারা প্রথমে সে রকম কিছুই মনে করিনি। ইদানিং ওই বাসায় বহিরাগত লোকজনের আসা যাওয়া বেশি হওয়ায় হঠাৎ সন্দেহ বেড়ে যায় এবং আজ তা হাতে নাতে ধরার কারণে প্রমানিত হলো।

করোনা ভাইরাস সংক্রমণের পুরো বিশ্ব ও দেশ যখন আতঙ্কে তখন তারা এলাকায় এই অসামাজিক কাজ গুলো করার সাহষ পায় কিভাবে এ বিষয়ে উক্ত এলাকাবাসী এই ঘটনার বিচারের দাবি জানান।এ তথ্য নিশ্চিত করার জন্য রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আমরা সেখানে যাই।

অনৈতিক কাজ করার সময় ৫ জন কে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। থানায় মামলা করে তাদেরকে কোটে পাঠানো হয়েছে। একই সাথে এই অনৈতিক কাজের মূল হোতা সম্রাট কে ধরা চেষ্টা চালানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com