বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
কলকাতার ঐতিহ্যময় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে “বঙ্গবন্ধু স্মরণ”

কলকাতার ঐতিহ্যময় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে “বঙ্গবন্ধু স্মরণ”

কমলকুমার ঘোষ ৷ কলকাতা প্রতিনিধি:

বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ১৯৭২ সালের ৬ই ফেব্রুয়ারী কলকাতার ঐতিহ্যময় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক ঐতিহাসিক জনসভা করেছিলেন বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান৷ ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মাননীয়া ইন্দিরা গান্ধীর উপস্থিতিতে সেই জনসভায় বঙ্গবন্ধুর উদাত্ত কন্ঠের ভাষণ আজও বহু প্রবীণ মানুষের মনে আছে৷ এই জনসভার মূল উদ্দেশ্য ছিল, মুক্তিযুদ্ধে ভারতের প্রত্যক্ষ সহযোগিতা এবং মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ৷
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষ এবং বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে, সেই ৬ই ফেব্রুয়ারী দিনটিকে স্মরণীয় করে রাখতে তৎপর হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার৷ ৪৯ বছর পরে আগামী ৬ই ফেব্রুয়ারী তাই ঐতিহ্যময় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ এই অনুষ্ঠানে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননাপ্রাপ্ত ভারতীয় গুণীজনদের সংবর্ধনা দেওয়া হবে৷ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ৷ মঞ্চে এদিন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন ভারত ও বাংলাদেশের বিশিষ্ট শিল্পীরা৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com