শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কলকাতায় “বাংলাদেশ চলচ্চিত্র উৎসব” এবং “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” শীর্ষক চিত্রপ্রদর্শনীর আয়োজন

কলকাতায় “বাংলাদেশ চলচ্চিত্র উৎসব” এবং “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” শীর্ষক চিত্রপ্রদর্শনীর আয়োজন

কমলকুমার ঘোষ ৷ কলকাতা প্রতিনিধি

আগামী ৫ই ফেব্রুয়ারী থেকে কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে তৃতীয় “বাংলাদেশ চলচ্চিত্র উৎসব”৷ চলবে ৯ই ফেব্রুয়ারী পর্য্যন্ত৷ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এবং কলকাতাস্থ বাংলাদেশ উপ হাইকমিশনের ব্যবস্থাপনায় প্রতি বছরের মত এবারও এই উৎসব আয়োজিত হচ্ছে শহরের প্রধান সাংস্কৃতিক পীঠস্থান “নন্দন”-এর এক, দুই ও তিন নম্বর প্রেক্ষাগৃহে৷
এছাড়াও, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” শীর্ষক ১০০টি চিত্রশিল্পের এক বর্ণাঢ্য প্রদর্শনী আয়োজিত হবে একাডেমি অব ফাইন আর্টস-এ৷ ৫ই ফেব্রুয়ারী থেকে ১১ই ফেব্রুয়ারী পর্য্যন্ত৷
দুটি অনুষ্ঠানেরই উদ্বোধনে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ৷ সম্মাননীয় অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান, প্রযুক্তি ও জৈবপ্রযুক্তি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী এবং বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব মাননীয় ব্রাত্য বসুকে৷ বিশেষ অতিথির আসন অলংকৃত করবেন ভারতে নিযুক্ত বাংলাদেশের মাননীয় হাইকমিশনার জনাব মোহাম্মদ ইমরান এবং বিশিষ্ট চলচ্চিত্রকার গৌতম ঘোষ৷
প্রতিদিন নন্দন-এ চলচ্চিত্র উৎসবটি চলবে বেলা ১২টা থেকে রাত ৮টা পর্য্যন্ত৷ অন্যদিকে, একাডেমিতে চিত্র প্রদর্শনীটির সময়সূচীও একই৷
দুটি ক্ষেত্রেই কোভিড ১৯-এর স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালন করা হবে৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com