বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বরগুনায় পৌঁছেছে করোনার ২৪হাজার ভ্যাকসিন

বরগুনায় পৌঁছেছে করোনার ২৪হাজার ভ্যাকসিন

বরগুনা প্রতিনিধিঃ

বহুল প্রতীক্ষিত মহামারী করোনা ভাইরাসের কোভিট (১৯) প্রতিরোধক ২৪ হাজার ভ্যাকসিন বরগুনায় আসছে।শুক্রবার (২৯জানুয়ারি) রাত পৌনে নয়টার দিকে একটি ফ্রিজার ভ্যানে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে ঢাকা থেকে করোনার টিকা এসে পৌঁছায়।এ সময় টিকা গ্রহণ করেন বরগুনা -১ আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও সিভিল সার্জন ডাক্তার মারিয়া হাসান।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে,জেলা সদর হাসপাতালসহ ৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মাধ্যমে ভ্যাকসিন দেওয়ার কেন্দ্র নির্ধারণ করা হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি ও জেলা হাসপাতালে
চারটি বুথ স্থাপন করা হবে।টিকা কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে।

জেলা সদর হাসপাতালের সিভিল সার্জন ডাক্তার মারিয়া হাসান বলেন প্রথম পর্যায়ে এ ভ্যাকসিনগুলো আমরা গ্রহণ করেছি।জেলা-উপজেলায় টিকা দেওয়ার জন্য স্বাস্থ্য কর্মীদের প্রস্তুত করা হবে।বিভিন্ন
ক্যাটাগরিতে আগামী ৭ ফেব্রুয়ারী ভ্যাকসিন দেওয়া
শুরু হবে।

এ সময় সিভিল সার্জনের কার্যালয়ে রাতে এক অনারম্ভর অনুষ্ঠানে জেলা প্রশাসক জনাব হাবিবুর রহমান, পুলিশ সুপার মুহম্মাদ জাহাঙ্গীর মল্লিক, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি জাহাঙ্গীর কবিরসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com