বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
জাদুকর পি সি সরকারের বাড়িতে সিবিআই হানা৷

জাদুকর পি সি সরকারের বাড়িতে সিবিআই হানা৷

কমলকুমার ঘোষ ৷ কলকাতা প্রতিনিধি

আর্থিক প্রতারণার মামলায় তল্লাসি চালানো হল প্রখ্যাত জাদুকর পি সি সরকার (জুনিয়র)-এর বাড়িতে৷ আজ শুক্রবার কলকাতার মুকুন্দপুরে জাদুকরের অন্য একটি বাড়িতে হঠাৎ হানা দেন সিবিআই আধিকারিকেরা৷ প্রায় ১০জন অফিসার সেখানে শুধু তল্লাসি চালানো নয়, পি সি সরকার ও তাঁর বড় মেয়ে মানেকা সরকারকে জিজ্ঞাসাবাদও করেন৷ প্রসঙ্গত বলা দরকার, মানেকাও একজন নামী জাদুকর৷
“টাওয়ার গ্রুপ অফ কোম্পানি”-র আর্থিক প্রতারণা মামলায় এদিন কলকাতার ৪টি এলাকায় তল্লাসি চালায় সিবিআই৷ সেই তালিকায় পি সি সরকারের বাড়িটিও ছিল৷ সিবিআই সূত্রে জানা গেছে, বিভিন্ন সময় “টাওয়ার গ্রুপ অফ কোম্পানী”-র কাছ থেকে প্রদীপকুমার সরকার মোটা অঙ্কের টাকা নিয়েছেন৷ সেই আর্থিক লেনদেন সংক্রান্ত খোঁজখবর করতেই জাদুকর ও তাঁর মেয়েকে জেরা করা হয়৷ পি সি সরকার (জুনিয়র) জানিয়েছেন, তিনি ঐ কোম্পানীর “ব্র্যান্ড এম্বাসাডার” ছিলেন৷ সেই সূত্রেই সংস্থাটির কাছ থেকে টাকা নেন৷ তার প্রমাণস্বরূপ নানা কাগজপত্রও সিবিআই অফিসাররা খতিয়ে দেখতে চান৷ শুধুই কি ব্যাঙ্কের মাধ্যমে লেনদেন হয়েছে, না জাদুকর নগদ টাকাও নিয়েছেন, সেই বিষয়েও জেরা করা হয়৷ এই সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর দিতে হয় মানেকা সরকারকেও৷ এই মামলার ব্যাপারে পি সি সরকার সম্পূর্ণ সহযোগিতা করবেন বলে কথা দেন৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com