বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
সৌরভ আবার হাসপাতালে

সৌরভ আবার হাসপাতালে

কমলকুমার ঘোষ ৷ কলকাতা প্রতিনিধি

ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক এবং বর্তমানে ভারতীয় ক্রিকেট কনট্রোল বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে আবার হাসপাতালে ভর্তি করা হল৷ কিছুক্ষণ আগে আবার তাঁর বুকে ব্যাথা শুরু হয়৷ সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় এপোলো গ্লিনিগালস্ হাসপাতালে৷জানুযারির প্রথম সপ্তাহে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি দক্ষিণ কলকাতার এক অভিজাত হাসপাতালে ভর্তি হয়েছিলেন৷ তখন তাঁর বুকে একটি “স্টেন্ট’ বসানো হয়৷ সৌরভের চিকিৎসায় ছুটে আসেন প্রখ্যাত হৃদ-শল্য চিকিৎসক দেবী শেঠী৷ ৬ই জানুয়ারী তিনি হাসপাতাল থেকে ছুটি পান৷ কিন্তু, আজ আবার তিনি কেন অসুস্থ হয়ে পড়লেন, চিকিৎসকরা এখন সেটাই খতিয়ে দেখছেন৷

বুধবার বেলা ৩টে নাগাদ এপোলো হাসপাতালে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসা শুরু হয়ে যায়৷ প্রথমেই ইসিজি করে দেখা হয়৷ সেই রিপোর্টে আগের তুলনায় সামান্য হেরফের থাকলেও, তা ভীতিপ্রদ নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন৷ সন্ধ্যায় তাঁর এঞ্জিওপ্ল্যাস্টি হয়৷ আগামীকাল সকালে আরও নানা পরীক্ষা-নিরীক্ষার পরে প্রয়োজন হলে দ্বিতীয় “স্টেন্ট”-টি বসিয়ে সৌরভের হৃদপিন্ডের দ্বিতীয় ধমনীটি সচল করা হবে৷ তবে, চিকিৎসকরা জানিয়েছেন, এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল৷ তবুও তাঁরা চব্বিশ ঘন্টা কড়া নজর রাখছেন৷ তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের মধ্যেই একটি আলাদা ঘরে রাখা হয়েছে৷
প্রসঙ্গত বলা দরকার, জানুয়ারির ২ তারিখে সৌরভ গঙ্গোপাধ্যায় (৪৮) যখন হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হন, তখন তাঁর করোনারি ধমনীতে তিনটি “ব্লকেজ” পাওয়া গিয়েছিল৷ তার মধ্যে একটি “স্টেন্ট” বসিয়ে সচল করা হয়৷ ১০জনের মেডিকেল বোর্ডের চিকিৎসরা বলেছিলেন, হয়ত ভবিষ্যতে বাকি দুটি “স্টেন্ট” বসাতে হবে না৷ বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠীও তাঁদের সঙ্গে একমত ছিলেন৷ কিন্তু, চিকিৎসকদের ভবিষ্যতবাণী মিলল না৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com