বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রণক্ষেত্র দিল্লি, নিহত ১

রণক্ষেত্র দিল্লি, নিহত ১

ডেস্ক নিউজ:

ভারতের সংশোধিত কৃষি আইন বাতিলের দাবিতে চলমান বিক্ষোভে কৃষকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র দিল্লি। সংসিতায় এ পর্যন্ত এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, ট্রাক্টর উল্টে ওই কৃষক মারা গেছেন। তবে আন্দোলনরত কৃষকদের দাবি, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর গুলিতেই নিহত হন তিনি।

ভারতের প্রজাতন্ত্র দিবসেই কৃষকদের লাঠিপেটা করেছে পুলিশ, ছোড়া হয়েছে কাঁদানে গ্যাস। দিনভর বিক্ষোভে শেষ খবর পাওয়া পর্যন্ত একদল বিক্ষোভকারী মুঘল শাসকদের তৈরি ঐতিহাসিক লাল কেল্লা কমপ্লেক্সের ভেতরে ঢুকে পড়ে। সে সময় স্তম্ভ বেয়ে উঠে শিখদের প্রতীক খালসা পতাকা টাঙিয়ে দেয়। 

বিতর্কিত কৃষক আইন বাতিলের দাবিতে ট্রাক্টর মিছিল সামাল দিতে গিয়ে কাঁদানে গ্যাস, লাঠিচার্জ এমন তাজা গুলি ছোড়ার খবর প্রকাশ হয়েছে বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যমে। সংঘাত চলাকালে কৃষকসহ বেশ কয়েকজন পুলিশও আহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সিংঘু, গাজিপুর, তিকরি, মুকারবা চৌক, নানগ্লোইসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে ইন্টারনেট সেবা বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার। সবশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জরুরি বৈঠক ডেকেছেন। দিল্লিতে আরও আধা-সামরিক বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন তিনি। এ অবস্থায় মোদি সরকার ও বিক্ষুব্ধ কৃষকদের মুখোমুখি অবস্থানে পরিস্থিতি আরও জটিলের দিকে যাচ্ছে।

প্রায় দু’মাস ধরে চলা আন্দোলন থামাতে কৃষক প্রতিনিধিদের সঙ্গে বেশ কয়েক বার আলোচনায় বসলেও কোনো সমাধানে পৌঁছাতে পারেনি দু’পক্ষ। কৃষকদের দাবি, সংশোধিত কৃষি আইন পুরোপুরি বাতিল করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com