বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পপিকে বিয়ে করতে যুবকের চিঠি, এমপি বানানোর আশ্বাস!

পপিকে বিয়ে করতে যুবকের চিঠি, এমপি বানানোর আশ্বাস!

ডেস্ক নিউজ :

চিত্রনায়িকা পপিকে বিয়ের প্রস্তাব দিয়েছেন এক যুবক। শুধু বিয়েই নয়, তাকে সংসদ সদস্য বানানোর প্রস্তাবও দিয়েছেন জিকো নামের ওই যুবক। দেশের প্রথম সারির একটি গণমাধ্যমকে পাঠানো চিঠিতে এমনটাই উল্লেখ করেছেন জিকো। চিঠিটি হাতে পেয়েছেন সময়নিউজের প্রতিবেদক। নিজের ছবি ও চিঠি পাঠিয়ে চিঠিতে জিকো লিখেন, ‘পপি আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আমি বিএনপি করি।

আমার অনেক ক্ষমতা। আমি তোমাকে বিএনপি থেকে এমপি বানাব। তুমি এমপি হয়ে সংসদে যাবে। তুমি জীবনে অনেক স্বপ্ন দেখেছ। শিল্পপতির বা ডিসির বউ হবে। তোমার স্বপ্ন পূরণ হয়নি। আল্লাহপাকের নিয়তির বিধান মেনে একটি রাস্তার ছেলেকেই তুমি বিয়ে কর। তুমি ভাবতে পার রাজনীতি করা মানে খারাপ। আমি কোনো খারাপ কাজ করি না, ব্যবসা করি। পপি, ছোট পৃথিবীতে অহংকার করার কিছু নেই। আমি কোনো দিন তোমার একটি কথারও অবাধ্য হব না। তুমি যে ভাবে চলছো ঠিক সেই ভাবেই চলবে। তোমাকে আমি কোনো দিন ফুলের ছোঁয়াও দেব না। তুমি যত ব্যস্ত থাক না কেন আমার সাথে ফোনে কথা বলবে।’

চিঠিতে নিজের ফোন নাম্বার পাঠিয়েছেন জিকো। তিনি পপির সম্মতির অপেক্ষায় আছেন। জনপ্রিয় নায়িকা পপিকে এর আগেও বিভিন্নভাবে বিয়ের প্রস্তাব দিয়েছেন অনেকে।

এদিকে, সম্প্রতি ফের বিয়ের গুঞ্জন উঠেছিল পপিকে নিয়ে। ফিল্মপাড়ায় খবর রটে যায়, বয়ফ্রেন্ডের দেওয়া ফ্ল্যাটে থাকছেন পপি। ইস্কাটনের বাসা ছেড়ে কূটনৈতিকপাড়ার আশেপাশে নতুন ফ্ল্যাটে থাকছেন তিনি।

তবে গুঞ্জনের ব্যাপারে পপির সঙ্গে যোগাযোগ করা হলে পাওয়া যায়নি তাকে। অন্যদিকে, তারকাদের নিয়ে ভক্তদের এমন উন্মাদনা নতুন কিছু না। সত্তরের দশকে অভিনেত্রী ববিতাকেও বিয়ের প্রস্তাব দিয়েছিলেন দুই ভক্ত। তার গুলশানের বাড়ির এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশনে বসে গিয়েছিলেন তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com