বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শেখ হাসিনা চরিত্রে নুসরাত ফারিয়া

শেখ হাসিনা চরিত্রে নুসরাত ফারিয়া

ডেস্ক নিউজ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। তা-ও আবার বঙ্গবন্ধুর জ্যেষ্ঠকন্যা, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরুণী বয়সের চরিত্রে!
আর এই চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত নুসরাত। অনেক আশা নিয়ে বঙ্গবন্ধুর বায়োপিকে অভিনয়ের জন্য অডিশন দিয়েছিলেন তিনি। তার ইচ্ছা ছিল, এ সিনেমায় ছোট্ট চরিত্রে অভিনয় করে হলেও ইতিহাসের হওয়ার। তার ভাষায়, ‘যদি বুয়ার চরিত্রও পেতাম তাহলেও আমি করতাম।’
কিন্তু এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি। নুসরাত ফারিয়াকে নির্বাচিত করা হয়েছে বায়োপিকটির অন্যতম প্রধান চরিত্র শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের জন্য। যা ফুটিয়ে তুলতে বর্তমানে দিন-রাত অনুশীলন করে চলেছেন তিনি।
কিংবদন্তী ভারতীয় চলচ্চিত্রকার শ্যাম বেনেগাল নির্মাণ করছেন সিনেমাটি। আর এতে অভিনয়ের জন্য ৫ ফেব্রুয়ারি মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হবেন ফারিয়া।
সিনেমাটিতে যুক্ত হওয়া প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘২০১৯ সালের মার্চ বা এপ্রিল। মুম্বাইতে আমার গানের শুটিং করছিলাম। ফোনে অডিশনের খবর জানানো হয়েছিল, তখন কলকাতায় ছিলাম। আমার অডিশন ছিল প্রথম দিন সকাল আটটায়। প্রথম লটেই আমার অডিশন হয়েছে। তখন বলল, কিছু দেওয়া যাবে না। মুখটা ধুয়ে আসেন। মুখ ধুয়ে আমি জাস্ট ঢুকলাম আর শ্যাম বেনেগালকে সামনাসামনি দেখতে পেলাম। তারপর আমাকে ডায়লগ দেওয়া হলো, আমি অডিশন দিলাম।’
পরে ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার শুটিংয়ে থাকা অবস্থায় শেখ হাসিনা চরিত্রে নির্বাচিত হওয়ার সংবাদ জানতে পারেন তিনি। এতে আনন্দে চিৎকার করে উঠেছিলেন বলেও জানান ফারিয়া।
তিনি বলেন, ‘ফোনে সুখবরটি শোনার পর চিৎকার করে উঠেছিলাম। আমার চিৎকার কে শোনে।’
বর্তমানে চরিত্রটির জন্য নেয়া প্রস্তুতি বিষয়ে তার ভাষ্য, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে অনেক বিষয় জানতে পেরেছি। গওহর রিজভী স্যার অনেক বিষয়ে সাহায্য করেছেন। রিসার্চ টিম থেকেও সহায়তা পেয়েছি।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com