বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
শারীরিক সঙ্কটে লালুপ্রসাদ

শারীরিক সঙ্কটে লালুপ্রসাদ

কমলকুমার ঘোষ ৷ কলকাতা প্রতিনিধি

ভারতের বহু বিতর্কিত প্রবীণ রাজনীতিবিদ লালুপ্রসাদ যাদব এখন প্রবল শারীরিক সঙ্কটে৷ শনিবার তাঁকে দিল্লির অভিজাত হাসপাতাল “এইমস”-এ ভর্তি করা হয়েছে৷ সেখানে তিনি রয়েছেন করোনারি কেয়ার ইউনিটে৷ চিকিৎসকরা জানিয়েছেন, উপযুক্ত চিকিৎসা চলছে বটে, তবে পরিস্থিতি অত্যন্ত জটিল৷ ক্রমশ তাঁর শারীরিক অবনতি ঘটছে৷
বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ গত বৃহষ্পতিবার থেকে অসুস্থ৷ প্রথেমে তাঁকে রাঁচির রাজেনদ্র ইন্সটিটিউট মেডিকেল সায়েন্স-এ ভর্তি করা হয়৷ তখন তাঁর একাধিক শারীরিক সমস্যা ছিল৷ যার মধ্যে বেশিরভাগই বার্দ্ধক্যজনিত৷ সেখানকার চিকিৎসক কামেশ্বর প্রসাদ জানাচ্ছেন, লালু প্রবল শ্বাসকষ্টে ভুগছিলেন৷ পরীক্ষা করে দেখা যায়, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত৷ তাঁর বয়স এখন ৭২৷ বয়সের কথা চিন্তা করেই লালুপ্রসাদকে দিল্লির “এইমস”-এ রেফার করা হয়৷ সেই অনুযায়ী পরিবারের লোকজন তাঁকে বিশেষ বিমানে দিল্লি নিয়ে যান৷ সেখানে লালুপ্রসাদ যাদবের জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com