সোমবার, ০৮ Jun ২০২৬, ০১:০২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বঙ্গবন্ধু বায়োপিকের সংগীত পরিচালক শান্তনু মৈত্র

বঙ্গবন্ধু বায়োপিকের সংগীত পরিচালক শান্তনু মৈত্র

ডেস্ক নিউজ

‘বঙ্গবন্ধু’ বায়োপিকের মহরত অনুষ্ঠিত হয়েছে মুম্বাইয়ে। ২৫ জানুয়ারি থেকে শুরু হবে চিত্রায়ণ। চিত্রায়ণে অংশ নিতে এরই মধ্যে মুম্বাই চলে গিয়েছেন একাধিক অভিনয় শিল্পী। এরই মধ্যে জানা গেল নতুন খবর। ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের সংগীত পরিচালনা করবেন কলকাতার শান্তনু মৈত্র। সবগুলো গানের সুর এবং সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর করবেন তিনি। এমনটাই জানা গেছে একাধিক সূত্রে।

যদিও বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি শান্তনু মৈত্র। তবে মহরতে উপস্থিত ছিলেন এ সুরকার। খোঁজ নিয়ে জানা গেছে, নির্মাতা শ্যাম বেনেগালের সঙ্গে আগেও একাধিকবার কাজ করেছেন শান্তনু মৈত্র। বেনেগালের ‘ওয়েলকাম টু সজ্জনপুর’ ও ‘ওয়েল ডান আব্বা’- সিনেমাগুলোর সংগীত পরিচালক ছিলেন শান্তনু।

২০০৫ সালে বিদ্যা বালান ও সাইফ আলী খান অভিনীত ‘পরিণীতা’ সিনেমার সুরকার হিসেবে কাজ করে তুমুল জনপ্রিয়তা পান শান্তনু মৈত্র। এরপর বলিউডের ‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’, ‘লাগে রাহো মুন্নাভাই’, ‘রাজনীতি’ সিনেমার সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি।

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে বায়োপিকটি। এটি পরিচালনা করবেন শ্যাম বেনেগাল। এপ্রিল পর্যন্ত ভারতে চিত্রায়ণ হবে সিনেমাটির। তারপর সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর বাংলাদেশে চিত্রায়ণের পরিকল্পনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com