বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উদোগে মসজিদ পাঠাগার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পে আলমারী, বই প্রদান

ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উদোগে মসজিদ পাঠাগার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পে আলমারী, বই প্রদান

ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ জেলা কার্যালয়ের উদ্যোগে মসজিদ পাঠাগার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পের ২০১৯-২০২০ অর্থ বছরের বরাদ্দকৃত অর্থ হতে ৬টি উপজেলায় ১৬টি মসজিদে ২ লাখ ৪০ হাজার টাকার ১৬ টি আলমারী ও ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত ১ম কিস্তির ১লাখ ২২ হাজার টাকার বই প্রদান করা হয়। সোমবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের উপপরিচালক মো: আব্দুল হামিদ খান এর সভাপতিত্বে আলমারী ও বই প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ঝিনাইদহ জেলার জেলা প্রশাসক জনাব সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) খান মো: আব্দুল্লাহ আল মামুন, ভুটিয়ারগাতী আলিম মাদ্রাসা অধ্যক্ষ মাও: আবুবকর ছিদ্দীক, জেলার মসজিদের ইমাম ও মসজিদ কমিটির সভাপতিগণ ।

প্রধান অতিথি বলেন পাঠাগারের বই হচ্ছে জ্ঞানের খোরাক । আপনারা নিজে বেশী বেশী বই পড়বেন এবং অন্যদেরকে বই পড়তে উৎসাহিত করবেন। এছাড়াও বই সংরক্ষণের ব্যাপারে যথাযথ ভাবেই দায়িত্ব পালন করতে হবে । সরকারের পাশাপাশি পাঠাগারে বই বৃদ্ধিতে মসজিদ কমিটির সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে এবং মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য মহান আল্লাহর কাছে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com