সোমবার, ০৮ Jun ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত শেষ সিনেমা ‘সময়’! মুক্তির আগে স্মৃতিচারণা পরিচালকের

সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত শেষ সিনেমা ‘সময়’! মুক্তির আগে স্মৃতিচারণা পরিচালকের

বাংলাদেশ বুলেটিন ডটকম ডেস্ক

শুক্রবারই মুক্তি পাবে প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee) অভিনীত ছবি ‘সময়’ (Samay)। এটিই কিংবদন্তি শিল্পীর শেষ সিনেমা বলে জানালেন পরিচালক শ্যামল বসু (Shyamal Bose)। অন্তিম যাত্রা’, ‘বাস্তব’, ‘জাল’-এর মতো একাধিক সিনেমায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন শ্যামল বসু। জানালেন, লকডাউনের পর ‘সময়’ সিনেমার শুটিংয়ের জন্যই ফ্লোরে ফিরেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। গত বছরের ৫ জুলাই শুটিং করেছিলেন। তারপর ৬, ৭, ৮ ও ৯ জুলাই পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় ‘অভিযান’ (Abhijaan) সিনেমার শুটিং করেন। আবার ২৮ আগস্ট ‘সময়’ সিনেমার শুটিং শেষ করেছিলেন। তারপর শুধু ‘আমি সৌমিত্র’ তথ্যচিত্রের শুটিং করেছিলেন। আর কোনও সিনেমার শুটিং করতে পারেননি কিংবদন্তি অভিনেতা।শুটিং শেষ করে শ্যামলবাবুকে সৌমিত্র চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, তাঁর শরীরটা ভাল যাচ্ছে না। তাই তাড়াতাড়ি ডাবিংয়ের কাজ শেষ করতে চান। ৫ সেপ্টেম্বর সিনেমার ডাবিংয়ের কাজ সারেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তার ঠিক একমাস পর অর্থাৎ ৫ অক্টোবর প্রবাদপ্রতীম শিল্পীর করোনা (Corona Virus) পরীক্ষার ফল পজিটিভ আসে। ৬ অক্টোবর তাঁকে বেলভিউ নার্সিংহোমে ভরতি করা হয়। পরে করোনামুক্ত হলেও অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হয়। ১৫ নভেম্বর শেষনিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সিনেমার ‘ফাদার ফিগার’।শ্যামলবাবু জানান, ছবিতে নায়কের দাদুর চরিত্রে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। বেকার নাতির মাদকাসক্ত হওয়ার পর তাঁকে জীবনের মূলস্রোতে ফেরার পথ দেখায় তাঁর চরিত্র। ছবিতে নায়কের চরিত্রে অভিনয় করেছেন দীপ চট্টোপাধ্যায়। তাঁর বিপরীতে রয়েছে দুই নায়িকা। এই দুই চরিত্রে অভিনয় করেছেন তুয়া বিশ্বাস ও সানা ভট্টাচার্য। এছাড়াও রয়েছেন সুপ্রিয় দত্ত, বিশ্বজিৎ চক্রবর্তী, ভাস্কর বন্দ্যোপাধ্যায়। শুক্রবার পিভিআর ডায়মন্ড প্লাজায় হবে ‘সময়’-এর প্রিমিয়ার। সেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মৃতিচারণা করবেন বিশিষ্টরা। করোনা আক্রান্ত সৌমিত্রকন্যা পৌলমী বসু। তাই তিনি উপস্থিত থাকতে পারছেন না বলে জানান শ্যামল বসু।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com