শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
GST গুচ্ছ পদ্ধতিতে ন্যূনতম পরিক্ষা ফি নেওয়ার সিদ্ধান্ত

GST গুচ্ছ পদ্ধতিতে ন্যূনতম পরিক্ষা ফি নেওয়ার সিদ্ধান্ত

এম.আই এ রাফিল, জবি প্রতিনিধি

করোনা পরিস্থিতি ও দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের থেকে ন্যূনতম পরীক্ষা ফি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি কমিটির অর্থ উপ-কমিটি। মঙ্গলবার (১৯ জানুয়ারি) বেলা ১২ টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্যের সভাকক্ষে অর্থ উপ-কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও অর্থ উপ-কমিটির আহবায়ক অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অর্থ উপ-কমিটির সদস্য এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন।
সভায় গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার বাজেট সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং বাজেটে পরীক্ষার আয়-ব্যয় সংক্রান্ত খাতসমূহ নির্ধারণ করা হয়। এছাড়া পরবর্তী সভায় পূর্ণাঙ্গ বাজেট প্রণয়নের সিদ্ধান্তসহ করোনার সার্বিক দিক বিবেচনা করে শিক্ষার্থীদের জন্য ন্যূনতম পরিক্ষা ফি ধার্যের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

গুচ্ছভুক্ত ভর্তি পরিক্ষার অর্থ উপ-কমিটির আহবায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, গুচ্ছ ভর্তি পরিক্ষা আমাদের জন্য নতুন একটি অভিজ্ঞতা। এ পরিক্ষায় সার্বিক খরচ কেমন হতে পারে তা আমরা সভায় আলোচনা করেছি। এছাড়া করোনা মহামারীর মধ্যে শিক্ষার্থীদের ভর্তি পরিক্ষার বিষয়ে আমাদের ভাবনা আছে। সামনে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সভায় শিক্ষার্থীদের জন্য সহনীয় হয় এমন পরিক্ষা ফি ধার্য করা হবে বলে জানান তিনি।

এসময় সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন গুছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটির যুগ্ম আহায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। এছাড়া ভর্তি কমিটির অর্থ উপ-কমিটির সদস্য সচিব এবং জগনাথ বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক ড. কাজী মোঃ নাসির উদ্দীন সভায় উপস্থিত ছিলেন।

এ বছর নতুন একটিসহ যে ২০টি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভিত্তিতে ভর্তির সিদ্ধান্ত হয়েছে সেগুলো হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com