বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
অভিনেতা দিলুর ইন্তেকাল

অভিনেতা দিলুর ইন্তেকাল

অভিনেতা মজিবুর রহমান দিলু মারা গেছেন। মঙ্গলবার (১৯ জানুয়ারি) ভোর ৬.৪৬ মিনিটে মারা যান তিনি। ইউনাইটেড হাসপাতালের ডিউটি ম্যানেজার সানাউল কবির নিশ্চিত করেছেন। এর আগে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয় অভিনেতা মুজিবুর রহমান দিলুকে। ১৫ জানুয়ারি সন্ধ্যায় তাকে আইসিইউতে নেওয়া হয়। হাসপাতালে ডা. ওমর ফারুকের তত্ত্বাবধানে ছিলেন এ অভিনেতা। 

গতকাল তার ছেলে অয়ন রহমান জানিয়েছিলেন, অভিনেতার ফুসফুসের ৭০ ভাগই আক্রান্ত হয়েছিল। করোনা নেগেটিভ হলেও তিনি নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন।

এর আগে ২০০৫ সালে বারি সিনড্রোমে আক্রান্ত হয়েছিলেন দিলু। তারপর ২০১৫ সালে তার রক্তে এক ধরনের ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়েছিল। এছাড়া কিডনিতে দুটো পাথরও দেখা দিয়েছিল। তখন চিকিৎসায় স্বাভাবিক জীবনে ফিরেছিলেন এ অভিনেতা।

সম্প্রতি তিনি ফুসফুসের অসুখে ভুগছিলেন। গত ১২ জানুয়ারি তার শরীরের অবস্থার অবনতি ঘটে। জরুরি ভিত্তিতে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে উন্নত চিকিৎসার জন্য ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com