বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আগামী মাসেই বিয়ে করছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা!

আগামী মাসেই বিয়ে করছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা!

ওপার বাংলার আলোচিত জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলা। বাস্তব জীবনে তাদের প্রেমের খবর সবারই জানা। অপেক্ষার অবসান ঘটিয়ে একসঙ্গে পর্দায়ও আসছেন এ জুটি। ১২ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটির প্রথম সিনেমা ‘ম্যাজিক’। ওই দিনই প্রেমের দশ বছর পূর্তি হচ্ছে তাদের। তার দুইদিন পরই অঙ্কুশের জন্মদিন।  শোনা যাচ্ছে, ছবি মুক্তির দিনেই নিজেদের বিয়ের রেজিস্ট্রি সেরে নিবেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। সত্যি কী তাই? জানতে চাইলে কলকাতার একটি গণমাধ্যমকে ঐন্দ্রিলা বলেন, আমরা রেজিস্ট্রি করতে করতেই হলে ঢুকব। বাকিটা বুঝে নাও। 

একই প্রসঙ্গে অঙ্কুশ বলেন, সেটা এখনই কনফার্ম করে দিলে মুশকিল। এটা কনফার্ম নয়, আবার হতেও পারে। কোনদিন আমাদের মাথা ঘুরে যাবে, কী সিদ্ধান্ত নিয়ে ফেলব সেটা নিজেরাও জানি না। তবে হ্যা, ২০২১ আমার কিছু পরিকল্পনা করছি। দেখা যাক কী হয়।

২০১১ সালের ১২ ফেব্রুয়ারি প্রেম শুরু করেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। চুটিয়ে প্রেম করেছেন টানা দশ বছর। দুই পরিবার মেনেও নিয়েছে তাদের সর্ম্পক। লকডাউনের একটা সময় ঐন্দ্রিলার বাড়িতেই কাটিয়েছেন অঙ্কুশ।

অঙ্কুশ আর ঐন্দ্রিলা বিয়ের প্রস্তুতি নিচ্ছেন সেটা মোটামুটি নিশ্চিত টালিগঞ্জের বিভিন্ন সূত্রে। গত বছর নতুন গাড়ি কিনেছেন অঙ্কুশ। তারপর কিনেছেন নতুন অ্যাপার্টমেন্ট। দুজন মিলে সাজিয়েছেন নতুন বাড়ি। এখন অপেক্ষা শুধু চারহাত এক হওয়ার আর ঐন্দ্রিলাকে বউ করে ঘরে তোলার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com