সোমবার, ০৮ Jun ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
“পদ্মবিভূষণ” প্রাপ্ত সঙ্গীতশিল্পী উস্তাদ গুলাম মুস্তাফা খান প্রয়াত

“পদ্মবিভূষণ” প্রাপ্ত সঙ্গীতশিল্পী উস্তাদ গুলাম মুস্তাফা খান প্রয়াত

ভারত সরকারের সর্বোচ্চ সম্মান “পদ্মবিভূষণ”প্রাপ্ত প্রবীণ সঙ্গীতশিল্পী উস্তাদ গুলাম মুস্তাফা খান প্রয়াত৷ আজ রবিবার বিকেলে হঠাৎই নিজের বাড়িতে তিনি অসুস্থ হয়ে পড়েন৷ তার কিছুক্ষণের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ দীর্ঘদিন যাবৎ তিনি বার্দ্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন৷ কিন্তু, তা তেমন গুরুতর ছিল না৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর৷
উস্তাদ গুলাম মুস্তাফা খানের মৃত্যুর কথা ছড়িয়ে পড়তেই, গোটা ভারতের সঙ্গীতজগতে শোকের ছায়া নেমে আসে৷ লতা মঙ্গেশকর টুইটারে দুঃখপ্রকাশ করে জানান, “উনি শুধু গায়ক হিসেবেই নন, মানুষ হিসেবেও ছিলেন অসামান্য”৷ এ আর রহমানও টুইটারে শোকপ্রকাশ করেন৷ উস্তাদ আমজাদ আলি খান বলেন, “আমি শোকাহত৷ তিনি ছিলেন ভারতের অন্যতম শ্রদ্ধেয় এবং বৈচিত্র্যময় এক শিল্পী৷ ওনার সঙ্গীত চিরকাল অমর হয়ে থাকবে৷ আমি ওনার আত্মার শান্তি কামনা করি৷”
প্রসঙ্গত, মান্না দে, গীতা দত্ত, ওয়াহিদা রহমান, আশা ভোঁসলে, হরিহরণ, সোনু নিগম, রশিদ খান, শান প্রমুখ বহু সঙ্গীতশিল্পীই উস্তাদ গুলাম মুস্তাফা খানের কাছে তালিম নিয়েছেন৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com